মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

সিগারেটের ছ্যাঁকা দিতেন প্রাক্তন প্রেমিক, অভিযোগ অভিনেত্রীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পিএম

শেয়ার করুন:

সিগারেটের ছ্যাঁকা দিতেন প্রাক্তন প্রেমিক, অভিযোগ অভিনেত্রীর

ভারতীয় ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী নীতি টেলর। ‘গুলাম’, ‘বড়ে অচ্ছে লগতে হ্যায়’ এবং ‘ক্যায়সি ইয়ে ইয়ারিয়াঁ’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছেন তিনি। অভিনয় জীবনটা বেশ গোছালো হলেও ব্যক্তিগত জীবনে তাঁকে কঠিন সময় পার করতে হয়েছে। প্রাক্তন প্রেমিকের হাতে শারীরিক নির্যাতন, পরিচালকের কুপ্রস্তাবসহ নানা প্রতিবন্ধকতার মুখে পড়েছেন। তবে দমে যাননি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের নানা অজানা তথ্য ফাঁস করেছেন এই অভিনেত্রী। তাঁর অভিযোগ, প্রাক্তন প্রেমিক তাঁকে নিয়মিত মারধর করতেন এবং শরীরে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিতেন।

নীতি বলেন, “আমার বন্ধুরা জানিয়েছিল, তারা গাড়িতে অপেক্ষা করছে। আমি বের হওয়ার আগে ওঁকে (প্রাক্তন প্রেমিককে) বলতে যাই, ‘বন্ধুদের সঙ্গে একটি পার্টিতে যাচ্ছি। পার্টি শেষে ওঁদের গাড়িতে করে বাড়ি পৌঁছে দেব।’ কিন্তু সে রাজি হয়নি। বাড়ির বাইরে গিয়ে আমার হাত ধরে টানাটানি করেন এবং মারতে শুরু করেন।”

অভিনেত্রীর দাবি, পুরো ঘটনাটি আবাসনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল। বন্ধুরা তাঁকে উদ্ধারের জন্য এগিয়ে এলে তাঁকেও ধাক্কা দিতে থাকেন।

পার্টি শেষে বাড়ি ফেরার পরও পরিস্থিতি শান্ত হয়নি বলে জানান নীতি। তিনি বলেন, ‘বাড়িতে ঢোকার সময় ওর হাতে সিগারেট ছিল। ওই সিগারেট দিয়ে আমার শরীরে ছ্যাঁকা দেয়। সেই ক্ষত এখনও আমার শরীরে রয়েছে।’

সাক্ষাৎকারে অভিনেত্রী আরও অভিযোগ করেন, দক্ষিণী সিনেমায় কাজ দেওয়ার নামে পরিচালকের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বলা হয়েছিল। নীতি বলেন, ‘আমি তখন দক্ষিণী সিনেমায় কাজ করছি। মাত্র দুটি সিনেমা করেছি। আমার প্রথম ছবির পরিচালক পরবর্তীতে আমাকে অন্য একটি ছবির জন্য প্রস্তাব দেন। কিন্তু তিনি যখন আমাকে ফোন করেন, তখন বলেন যে এইবার চরিত্রটি পেতে হলে আমাকে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হবে।’

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর