বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

নানা পাটেকরের যে ভিডিওটি দিনে আপনার সামনে কয়েকবার আসে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

নানা পাটেকরের যে ভিডিওটি দিনে আপনার সামনে কয়েকবার আসে

আজ বৃহস্পতিবার ভোরে  নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলিউড অভিনেতা ও নির্মাতা নানা পাটেকর। তাঁর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে।

অভিনেতার মৃত্যুর খবরে সোশ্যাল মিডিয়ায় ভক্তরা নানা পাটেকর অভিনীত ‘ওয়েলকাম’ সিনেমার বহুল আলোচিত মনোলোগের ক্লিপ শেয়ার করছেন। তার মৃত্যুর আগে ভিডিওগুলো মিম হিসেবে আলোচিত ছিল। আজকে সেই ভিডিওগুলো শেয়ার করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছেন অনুরাগীরা। 

আলোচিত মিমগুলোর মধ্যে বেশি দেখা যায় ‘ওয়েলকাম’ ছবিতে উদয় শেঠি চরিত্রের ডায়লগ। এরমধ্যে রয়েছে, কন্ট্রোল উদায় কন্ট্রোল, সালা জালতাহে তু মুজছে মজনু, আলু লে লো, কান্ডা লে লো (আলু নেন, পেয়াজ নেন)। 

dbb55f5a0a2a430ba6ec488b245c7f3b

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে গোয়ার মনিপাল হাসপাতালে নানা পাটেকরকে মৃত বলে ঘোষণা করে। এর আগে আজ সকালে হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন তিনি। বিষয়টি জানার পর তার ছেলে মালহার পাটেকর দ্রুত একটি মেডিকেল টিমকে ফ্ল্যাটে পাঠান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায় মেডিকেল টিম। অভিনেতাকে নিজ বাসভবন থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে মনিপাল হাসপাতালে নেওয়া হয়।  

হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ডা. শেখর সালকর সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, অভিনেতাকে বাঁচানোর জন্য টানা ৪৫ মিনিট ধরে সর্বোচ্চ চেষ্টা ও সিপিআর দেওয়া হয়েছিল, কিন্তু তাঁকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এই ঘটনার পর একটি মেডিকো-লিগ্যাল কেস দায়ের করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে মুম্বাইয়ে নেওয়া হবে। 

১৯৫১ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন নানা পাটেকর (আসল নাম বিশ্বনাথ পাটেকর)। ব্যক্তিগত জীবনে তিনি ১৯৭৮ সালে প্রাক্তন ব্যাংক কর্মকর্তা ও নাট্যকর্মী নীলকান্তি পাটেকরকে বিয়ে করেছিলেন। পরবর্তীকালে আলাদা থাকলেও তাঁরা আইনিভাবে বিবাহবিচ্ছেদ করেননি। তাঁদের বড় ছেলে দুৰ্বাসা মাত্র ২ বছর বয়সে মারা যান। মৃত্যুকালে তিনি তাঁর ছোট ছেলে মল্লার পাটেকরকে রেখে গেছেন। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর