বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় মামলা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পিএম

শেয়ার করুন:

নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় মামলা
কিংবদন্তী অভিনেতা নানা পাটেকর

বলিউডকে শোকের চাদরে মুড়িয়ে আজ বৃহস্পতিবার ভোরে ইহলোকের মায়া ছেড়ে চলে গেলেন শক্তিমান অভিনেতা নানা পাটেকর। সাত সকালে প্রিয় তারকাকে হারিয়ে মুষড়ে পড়েছেন ভক্তরা। আর এবার অভিনেতার মৃত্যুর ঘটনায় করা হলো মামলা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

ভোর ৫টা ২০-এ গোয়ার মণিপাল হাসপাতালে মৃত্যু হয় নানার। সং‌বাদসংস্থা এএনআই জানিয়েছে, মৃত্যুর আগে ৪৫ মিনিট ধরে সিপিআর দিয়ে তাকে বাঁচানোর শেষ চেষ্টা করেছিলেন সেখানকার চিকিৎসকেরা। কিন্তু চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ হয়। মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হতে ওই হাসপাতালেই নানার দেহের ময়নাতদন্ত হবে। জানা গেছে, মৃত্যুর কারণ ও পরিস্থিতি আরও খতিয়ে দেখতে ময়নাতদন্ত করা হবে। সেই কারণেই চিকিৎসা সংক্রান্ত আইনি মামলাটি করা হয়েছে।

নানাপুত্র মলহার পটেকর জানান, অভিনেতা বুকে ব্যাথা অনুভব করলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পেয়েই চিকিৎসকরা অভিনেতার গোয়ার বাড়িতে যান। তার আগেই সংজ্ঞা হারান নানা। সিপিআর দেওয়ার পরও জ্ঞান না ফেরায় হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা অভিনেতাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে নানার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রদ্ধা জানিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সওয়ন্ত। অভিনেতাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় জানানোর ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। শোক জানিয়েছেন অক্ষয় কুমার, কঙ্গনা রনৌত, রিতেশ দেশমুখ, রবি কিষণ, প্রকাশ রাজ প্রমুখ। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর