বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

গর্ভাবস্থা কী শিক্ষা দিয়েছে— জানালেন মৌসুমী হামিদ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পিএম

শেয়ার করুন:

গর্ভাবস্থা কী শিক্ষা দিয়েছে— জানালেন মৌসুমী হামিদ 

মা হতে চলেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। নতুন অতিথির অপেক্ষায় দিন কাটছে তার। নিজের ভেতর আরেকটি প্রাণ বয়ে বেড়ানোর দিনগুলো নতুন সব শিক্ষা দিচ্ছে অভিনেত্রীকে। আজ বুধবার সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন তিনি।

নিজের ফেসবুকে মৌসুমী লিখেছেন, ‘গর্ভাবস্থা আমাকে শিক্ষা দিয়েছে— সৌন্দর্য সবসময় আয়নায় দেখা যায় না। ছোট ছোট লাথি, পৃথিবীতে আসার আগে ছোট সেই প্রাণের সঙ্গে কথা বলার মাঝে এই অনুভূতি লুকিয়ে থাকে। পাশাপাশি নিজের শরীরিক পরিবর্তন উপলব্ধি করায়— আপনার মনে এমন একজনের জন্য জায়গা তৈরি হতে পারে, যার অস্তিত্ব সম্পর্কে ধারণাই ছিল না।’

809585818_18391141744165468_2626292805271445081_n_20260921_162829562

গর্ভাবস্থায় নারীর শরীর মারাত্মকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয় তাকে। কিন্তু ভেতরে বেড়ে ওঠা শরীরটির কথা মনে পড়লে সব সুন্দর মনে হয়। এরকম উল্লেখ করে লিখেছেন, ‘আপনি যখন জানেন আপনার ভেতর নতুন একটি প্রাণ বেড়ে উঠছে তখন ঘুমহীন রাত, শারীরিক অস্বস্তি, বিভিন্ন রকম ভয়— সবকিছুই সুন্দর হয়ে ওঠে। গর্ভাবস্থা এলেমেলো, আবেগঘন ও ম্যাজিক্যাল অভিজ্ঞতা যা নিঃসন্দেহে সুন্দর।’

জানা গেছে, শিগগিরই মা হবেন মৌসুমী। কদিন আগে নিজের বাসার ছাদে আয়োজন করেছিলেন বেবি শাওয়ারের। অভিনেত্রিকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন  শ্যামল মাওলা, নাজিয়া হক অর্ষা, অহনা রহমান, নূর ইমরান মিঠু, গায়িকা ঐশী প্রমুখ। অনুষ্ঠানের ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। 

809519095_18391141636165468_174716989389271718_n_20260921_162845803

মৌসুমীর হাতে রয়েছে ট্রাইব্যুনাল নামের একটি সিনেমার কাজ। নির্মাতা রায়হান খান। সিনেমাটিতে আরও আছেন তানিয়া বৃষ্টি, রাকিব হোসেন ইভন, মিলন ভট্টাচার্য, শাহেদ আলী, অশোক ব্যাপারী, সাবেরী আলম ও উপমা প্রমুখ।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর