সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নতুন অতিথির অপেক্ষায় মৌসুমী, বললেন জার্নিটা খুবই ডিফিকাল্ট

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম

শেয়ার করুন:

নতুন অতিথির অপেক্ষায় মৌসুমী, বললেন জার্নিটা খুবই ডিফিকাল্ট

মা হতে চলেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। নতুন অতিথির অপেক্ষায় দিন কাটছে তার। নিচ্ছেন প্রথম সন্তানের জন্য প্রস্তুতি। ঢাকা মেইলকে বললেন, নতুন অতিথির জন্য এক ধরণের প্রস্তুতি নিতে হয়। সবাই যেরকম নেয় আরকি। সেটার মধ্য দিয়ে যাচ্ছি। আমার স্বামীসহ পরিবারের সবাই আমার দিকে বিশেষ খেয়াল রাখছেন।’ 

প্রথমবার মা হতে যাচ্ছেন মৌসুমী। অভিনেত্রীর উপলব্ধি জার্নিটা মোটেই সহজ না। তার কথায়, ‘জার্নিটা খুবই ডিফিকাল্ট। একজন মেয়ে যখন মা হতে যায় তখন তার শরীর মারাত্মকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। হরমোনজনিতসহ বিভিন্ন কারণে। উঠতে বসতে সমস্যা হয়। সব খাবার খাওয়া যায় না। সব ওষুধ খাওয়া যায় না। অন্য কোনো শারীরিক সমস্যা হলেও প্রয়োজনীয় ওষুধ কিংবা অ্যান্টিবায়োটিক খাওয়া যায় না।’ 

809585818_18391141744165468_2626292805271445081_n

মানসিক দুর্বলতাও পেয়ে বসে বলে জানালেন অভিনেত্রী। সেজন্য সময়টা আরও কঠিন বলে মনে হয়। তার কথায়, ‘এ সময় শারীরিকভাবে নয় শুধু, মানসিকভাবেও নারীরা খুব দুর্বল থাকে। তাই সময়টা কঠিন মনে হয়। ফলে এই সময় মা হওয়া নিয়ে আলাদা কোনো কোনো অনুভূতি আসে কি না আমি জানি না। এরকম অনুভূতি হয় সন্তান জন্মের পর।’ 

তবে কিছু বিষয় আন্দোলিত করে বলে জানালেন অভিনেত্রী। হবু সন্তানের গুতোগুতি, নড়াচড়া উপভোগ করেন তিনি। সঙ্গে মিস করেন ক্যামেরা-লাইট-অ্যাকশন। তার কথায়, ‘অভিনয়টা খুব মিস করি।’

809519095_18391141636165468_174716989389271718_n

জানা গেছে, সব ঠিক থাকলে এ মাসেই মা হবেন মৌসুমী। কদিন আগে নিজের বাসার ছাদে আয়োজন করেছিলেন বেবি শাওয়ারের। অভিনেত্রিকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন  শ্যামল মাওলা, নাজিয়া হক অর্ষা, অহনা রহমান, নূর ইমরান মিঠু, গায়িকা ঐশী প্রমুখ। অনুষ্ঠানের ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। 

মৌসুমীর হাতে রয়েছে ট্রাইব্যুনাল নামের একটি সিনেমার কাজ। নির্মাতা রায়হান খান। সিনেমাটিতে আরও আছেন তানিয়া বৃষ্টি, রাকিব হোসেন ইভন, মিলন ভট্টাচার্য, শাহেদ আলী, অশোক ব্যাপারী, সাবেরী আলম ও উপমা প্রমুখ।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর