মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

হোটেল থেকে মুরালিধরনের মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ১১:৩৫ এএম

শেয়ার করুন:

হোটেল থেকে মুরালিধরনের মরদেহ উদ্ধার

ফের বিনোদন অঙ্গনে নেমে এল শোকের ছায়া। ভারতীয় চলচ্চিত্র পরিচালক এস.কে. মুরালিধরন আর নেই। ভারতের ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের ভরতপুর এলাকার একটি হোটেল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নির্মাতার মৃত্যুতে তাঁর পরিবার ও সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, একটি নতুন সিনেমার সংগীত পরিচালনা এবং চিত্রগ্রহণের জন্য চার দিন ধরে ভুবনেশ্বরের ওই হোটেলে অবস্থান করছিলেন মুরালিধরন ও তাঁর টিম। জানা গেছে, মৃত্যুর আগের দিন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ ছিলেন এবং সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথাবার্তা বলেছিলেন। গত সোমবার দুপুর দেড়টার দিকে নির্মাতার সহকর্মী আর. বাপি সাহু তাঁর সঙ্গে দেখা করতে হোটেলে যান। সে সময়ও সবকিছু স্বাভাবিক ছিল। এর কিছুক্ষণ পর হঠাৎ করে মুরালিধরনের স্বাস্থ্যের অবনতি ঘটে। অবস্থার বেগতিক দেখে তাৎক্ষণিকভাবে ভরতপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের সহযোগিতায় একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা মুরালিধরনকে মৃত ঘোষণা করেন।

সহকর্মী আর. বাপি সাহু ধারণা করছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর আকস্মিক মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ জানতে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ছাড়াও ভরতপুর থানা পুলিশ একটি বিশেষ দল গঠন করে হোটেলের ঘর ও আশপাশে তল্লাশি শুরু করেছে। হোটেলে যাঁর সঙ্গে যাঁরা ছিলেন, তাঁদের থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিতভাবে বলা সম্ভব হবে। তাঁর প্রয়াণে ওড়িয়া চলচ্চিত্র জগতের বড় ক্ষতি হলো।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর