মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নাট্যনির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ এএম

শেয়ার করুন:

নাট্যনির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন
পরিচালক মারুফ হোসেন সজীব মারা গেছেন

নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব মারা গেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নির্মাতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার সহকর্মী ও অভিনয়শিল্পীরা। 

সজীবের মৃত্যুতে অভিনেত্রী তাসনুভা তিশা লিখেছেন, ‘কিছু মানুষের হঠাৎ করে চলে যাওয়াটা সত্যিই মানা কষ্ট। মারুফ হাসান সজীব ভাইয়া যার সাথে যতবার দেখা হয়েছে, প্রতিবারই তাঁর আন্তরিকতা আর সুন্দর ব্যবহার মনে দাগ কেটেছে। তিনি শুধু একজন গুণী পরিচালক ছিলেন না। একজন সত্যিকারের ভালো মানুষও ছিলেন। আজ তাঁর চলে যাওয়ার খবর শুনে মনটা ভারী হয়ে আছে। শোক ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহ তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিন। রূহের মাগফিরাত করুন, জান্নাতুল ফেরদৌস নসিব করুন। ’

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এক শোক বার্তায় লেখেন, ‘আমাদের সকলের প্রিয় নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। ’

জানা গেছে, বাদ জোহর রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে সজীবের জানাজা অনুষ্ঠিত হবে।

নির্মাতা আশিকুর রহমান জানান, হার্টের সমস্যায় ভুগছিলেন। কিছুদিন আগেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।

সজীব নির্মিত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘আধার’, ‘সিকিউরিটি গার্ল’, ‘তোমাকে পাওয়ার জন্য’, ‘হাসি’, ‘বিকেল বেলার ছাদ’, ‘দুষ্ট মিষ্টি প্রেম’, ‘আদরের চাঁদ’, ‘জোড়া শালিকের ঘর’, ইত্যাদি।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর