মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

ফিরছেন অরিজিৎ সিং 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ১১:০১ এএম

শেয়ার করুন:

ফিরছেন অরিজিৎ সিং 

চলতি বছরের শুরুর দিকে ভক্তদের চমকে দিয়ে অবসরের ঘোষণা দিয়েছিলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। জানিয়েছিলেন, আর প্লেব্যাক গায়ক হিসেবে কাজ করবেন না। এরইমধ্যে পেরিয়েছে প্রায় ৭ মাস। অবসরের ঘোষণার পর কলকাতার একটি অনুষ্ঠানে দেখা গেলেও ভারতে বড় কোনো একক ট্যুর থেকে দূরে ছিলেন এই তারকা। দীর্ঘ বিরতি ভেঙে এবার ভারত সফরের ঘোষণা দিয়েছেন। জানা গেছে, মাইক্রফোন হাতে আবারও মঞ্চে ফিরছেন। গায়কের প্রত্যাবর্তন নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা শুরু হয়েছে।

সংগীতজীবনের দীর্ঘ দুই দশক পূর্তি উপলক্ষে আগামী বছর ৯টি শহরে কনসার্ট করবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন গায়ক নিজেই। 

সফেরর সূচি অনুযায়ী, আগামী বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত চলবে এই ট্যুর। ৯ জানুয়ারি: আহমেদাবাদ,২৩ জানুয়ারি: চণ্ডীগড়, ৭ ফেব্রুয়ারি: জয়পুর,২০ ফেব্রুয়ারি: মুম্বাই, ১৩ মার্চ: বেঙ্গালুরু, ২৭ মার্চ: দিল্লি, ১০ এপ্রিল: পুণে, ১ মে: ইন্দোর, ১৫ মে: হায়দরাবাদে মঞ্চ মাতাবেন অরিজিৎ। 

এই তালিকায় কলকাতার নাম না থাকায় হতাশ হয়েছেন বাংলার অনুরাগীরা। প্রিয় গায়ক কেন নিজ রাজ্যে কোনো কনসার্ট রাখলেন না, তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। 

অবসরের ঘোষণা দিয়ে অরিজিৎ লিখেছিলেন, ‘সবাইকে নববর্ষের শুভেচ্ছা। গত কয়েক বছর ধরে শ্রোতা হিসেবে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। তবে আমি জানাচ্ছি যে, এখন থেকে প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আমি আর নতুন কোনো কাজ নেব না। এই সংগীত যাত্রা অত্যন্ত চমৎকার ছিল।’

২০০৫ সালে ‘ফেম গুরুকুল’ রিয়ালিটি শোর মাধ্যমে যাত্রা শুরু করা এই শিল্পী ২০১১ সালে ‘মার্ডার ২’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেছিলেন। এরপর দুই দশকেরও কম সময়ে জয় করেছেন দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২০২৫ সালে মর্যাদাপূর্ণ ‘পদ্মশ্রী’ পদক। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর