সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘স্ত্রী ৩’-এর মুক্তি পেছাল, জানা গেল কারণ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৫ পিএম

শেয়ার করুন:

‘স্ত্রী ৩’-এর মুক্তি পেছাল, জানা গেল কারণ

‘স্ত্রী’ সিরিজের দুটি ছবি-ই মন ভরিয়েছে দর্শকদের। সিনেমাপ্রেমীরা তাই মুখিয়ে আছেন তৃতীয় কিস্তির জন্য। তবে আগামী বছর ১৩ আগস্ট ছবিটি মুক্তির কথা থাকলেও সেটি হচ্ছে না। এবার জানা গেল তার কারণ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরিচালক অমর কৌশিকের হাতে রয়েছে বড় একটি সিনেমার কাজ। ‘মহাবতার’ নামের সে ছবি নির্মিত হতে যাচ্ছে পরশুরামের কাহিনি অবলম্বনে। তাই পেছানো হয়েছে ‘স্ত্রী ৩’-এর মুক্তি।

1723807749_movie-3

একই প্রযোজনা সংস্থা থেকে নির্মিত হচ্ছে ‘মহাবতার’। প্রযোজক দীনেশের কথায়, “অমর কৌশিকের পরিচালনাতেই আমাদের সবচেয়ে বড় ছবি ‘মহাবতার’ তৈরি হচ্ছে। জানুয়ারির শেষে ছবির শুটিং শুরু হবে, জুনের মধ্যে শেষ হবে। তারপর আগামী বছরের শেষ দিকে ‘স্ত্রী ৩’-এর কাজ শুরু করব।”

দীনেশ জানিয়েছেন ‘স্ত্রী ৩’-এর চিত্রনাট্যের কাজ শেষ। তবে গল্পের কোনো আভাস দেননি তিনি। বলেছেন, “আপনারা যা যা ভেবেছেন, সব মাথা থেকে বের করে দিন। আরও কিছু বললে আপনারাই আমার ওপর রেগে যাবেন। কারণ অমর চিত্রনাট্য লেখা শেষ করেছে এবং ওর ধারণা, আমি অনেক বেশি গল্প ফাঁস করে দিই।” 

Stree-2-earned-200-crores

এবারও ছবিতে দর্শকের ভালো লাগার উপকরণ রয়েছে উল্লেখ করে প্রযোজক বলেন, “‘স্ত্রী’-তে যে সব জিনিস আপনাদের ভালো লেগেছে, সবই পাবেন। তবে ছবির শুরু কোথা থেকে হবে আর শেষ কোথায়, সেটা আপনাদের জন্য পুরোপুরি চমক।”

২০১৮ সালে মুক্তি পায় ‘স্ত্রী’ সিনেমাটি। অল্প বাজেটে নির্মিত সিনেমাটি দারুণ ব্যবসা করে। ২০২৪-এ নির্মিত ‘স্ত্রী ২’-এ সাফল্য ছিল দেখার মতো। বিশ্ব জুড়ে প্রায় ৮৫৭ কোটি টাকা আয় করেছিল শ্রদ্ধা কাপুর অভিনীত ছবিটি। এবার অপেক্ষা তৃতীয় কিস্তির। জানা গেছে ২০২৮-এর স্বাধীনতা দিবস কিংবা বড়দিনে মুক্তি পেতে পারে সিনেমাটি। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর