সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘জাদুকরে’র জাদুতে প্রেম, রূপকথার বিয়ে— যেভাবে কাছে আসা প্রীতম-শেহতাজের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ১২:২৮ পিএম

শেয়ার করুন:

‘জাদুকরে’র জাদুতে প্রেম, রূপকথার বিয়ে— যেভাবে কাছে আসা প্রীতম-শেহতাজের

প্রীতম-শেহতাজের বিচ্ছেদের খবর হজম করতে খানিকটা সময় লাগছে নেটিজেনদের। অনেকে দারুণ এ জুটির পথ আলাদা হয়ে যাওয়াটা মানতে পারছেন না। কেউ চলে যাচ্ছেন পেছনে। উল্টে দেখছেন ‘জাদুকরে’র জাদুতে প্রীতম-শেহতাজের প্রেমে পড়ার দিনগুলো।

‘জাদুকর’ গানটিই এক করেছিল প্রীতম-শেহতাজকে। ২০১৭ সালে প্রীতমের কণ্ঠে প্রকাশ পায় জাদুকর। মিউজিক ভিডিওতে গায়কের সঙ্গে ছিলেন শেহতাজ। কাজটি করতে গিয়েই শেহতাজের রূপের জাদুতে বাঁধা পড়েন প্রীতম। 

sheh-20230423124528

শেহতাজকে পেতে বেপরোয়া ছিলেন প্রীতম। সরাসরি শেহতাজের মায়ের কাছে বিয়ের প্রস্তাব দেন তিনি। ২০২২ সালে বিয়ের পর একটি সংস্থার আয়োজনে নির্বাচিত কিছু শ্রোতা-ভক্তের মুখোমুখি হয়ে তাদের প্রেম ও বিয়ের গল্প শুনিয়েছিলেন প্রীতম। বলেছিলেন, ‘শেহতাজের সঙ্গে আমি পাঁচ বছর ধরে প্রেম করেছি। আমি তার সঙ্গে জাদুকরের সময় থেকেই ডেটিং করছি। আমি তার মা ও তাকে একসঙ্গে রেখে বিয়ের প্রস্তাব দিয়েছি। আমি দুজনকে ডাকছি, আন্টিকে; মানে এখন আমার আম্মা। তাঁকে বলছি, দেখেন আপনার মেয়েকে আমার ভালো লাগে। শেহতাজকে আমি বললাম, শেহতাজ তোমাকে আমার ভালো লাগে, তোমার সব কিছুই ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করতে চাই।’

শেহতাজের মা-ও আপত্তি করেননি জানিয়ে গায়ক বলেছিলেন, ‘তার মা আপত্তি করেননি। আমাকে শুধু একটা তালিকা ধরিয়ে দিয়েছেন, যেখানে উল্লেখ আছে কখন কোন সময় কী কী করতে হবে। আমি বলেছি, ঠিক আছে। তারপর তো শেহতাজকে বিয়ে করেই ফেললাম।’

pritom-20230423124751

এরপর উভয় পরিবারের সম্মতিতে এক জাকজমকপূর্ণ আয়োজনে বিয়ে সারেন প্রীতম-শেহতাজ। ২০২২ সালের অক্টোবরে রূপকথার সে বিয়ের আসর বসেছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সোশ্যাল মিডিয়ায় মুগ্ধ চোখে নেটিজেনরা উপভোগ করছিলেন তাদের বিয়ে গায়ে হ্লুদের ছবি ও ভিডিও। কে জানতে চার বছরের মাথায় কেটে যাবে জাদুকরের সে জাদু! 

বিয়ের পর প্রথম ঈদে স্ত্রীর হাতে ৫০ হাজার টাকা সালামি গুঁজে দিয়েছিলেন প্রীতম। যা শেহতাজের কাছে ছিল নিখাদ ভালোবাসার বহিঃপ্রকাশ। সে সময় এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমাদের যখন সম্পর্ক শুরু হয়, তখন থেকেই ঈদে সেলামি পাই। প্রীতম ঈদে দেখা করতে এসে আমাকে সেলামি দিত। বিয়ের পরে এবার দেবে কি না জানতাম না। দুপুরে বাসায় এসেই ঈদ সেলামি দিয়েছে।’ অভিনেত্রী আরও বলেছিলেন, ‘যখন প্রেম ছিল, তখন আরও বেশি টাকা সেলামি পেয়েছি। এবার সে ফিফটি কে (৫০ হাজার) টাকা সেলামি দিয়েছে। কত দিয়েছে, সেটা ম্যাটার না। এটা ভালোবাসা। সে যে আমার সঙ্গে এই ভালোবাসা দেখিয়েছে, সেটাই আমার ঈদের আনন্দ।’

Pritom-NB

নেটিজেনদের পছন্দের জুটি ছিলেন প্রীতম-শেহতাজ। সামাজিক মাধ্যমে ছবি-ভিডিও দেখে তাদের ধারণা ছিল সুখেই সংসার করছেন দুজন। সম্প্রতি তা প্রকাশ পায় শেহতাজের কথায়ও। তিনি বলেন, ‘আমার বাবা-মা আমাকে যেভাবে দেখে রাখত, বিয়ের পর প্রীতম আমাকে সেভাবেই দেখে রাখে। ওকে নিয়ে আমি প্রাউড ফিল করি। ও ছাড়া আমার চলেই না।’ এ মন্তব্যের রেশ না কাটতেই বিচ্ছেদের খবর রীতিমতো অবাক নেটগরিকরা। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর