রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

শুটিং সেটে আগুন, অল্পের জন্য বাঁচলেন নায়িকা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫০ এএম

শেয়ার করুন:

শুটিং সেটে আগুন, অল্পের জন্য বাঁচলেন নায়িকা

গল্প অনুযায়ী আগুনের মধ্যে দাঁড়িয়ে থাকার কথা ছিল নায়িকার। সেভাবেই সাজানো হয়েছিল সেট। চারদিকে দাউ দাউ করে আগুন জ্বলছিল। মাঝখানে দাঁড়িয়ে অভিনেত্রী। হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। আগুন লেলিহান জিভ বের করে এগিয়ে যেতে থাকে নায়িকার দিকে। ছড়িয়ে যায় তার পোশাকে। 

এরকমই ঘটনা ঘটেছে ভোজপুরি সিনেমা ‘ভূতনি কা বদলা’-র শুটিং সেটে। তবে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনঅনুযায়ী ভাগ্যের জোরে বেঁচে গেছেন ছবির অভিনেত্রী সঞ্জনা পাণ্ডে। ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেছে তাকে।

সঞ্জনা পাণ্ডে। ছবি: সংগৃহীত
সঞ্জনা পাণ্ডে। ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের জৌনপুরের বদলাপুরে চলছে ছবির শুটিং। দৃশ্যটি ধারণের সময় বাতাসের গতিবেগ ছিল মাত্রাতিরিক্ত। ফলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। আতংকিত হয়ে পড়েন উপস্থিত সবাই। চোখের পলকে সঞ্জনার পোশাকেও লাগে আঁচ। তৎক্ষণাৎ ইউনিটের কর্মীরা পানির সাহায্যে আগুন নেভান এবং অভিনেত্রীকে নিরাপদ জায়গায় সরিয়ে নেন। 

অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অল্পের জন্য রক্ষা পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছেন ভোজপুরি ইন্ডাস্ট্রির কুইন খ্যাত সঞ্জনাও। ধন্যবাদ জানিয়েছেন টিমের সবাইকে। সেইসঙ্গে ছবির জন্য সকলের নিষ্ঠা ও সততার কথাও উল্লেখ করেছেন। 

সঞ্জনা পাণ্ডে। ছবি: সংগৃহীত
সঞ্জনা পাণ্ডে। ছবি: সংগৃহীত

জানা গেছে, ‘ভূতনি কা বদলা’ একটি ভৌতিক কএমডি সিনেমা। এতে সঞ্জনা পাণ্ডে ছাড়াও অভিনয় করেছেন অরবিন্দ আকেলা কাল্লু, পূজা গাঙ্গুলী, মাহী শ্রীবাস্তব প্রমুখ। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর