সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নাটকের শুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ১২:১০ পিএম

শেয়ার করুন:

নাটকের শুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

জনপ্রিয় ধারাবাহিকের শুটিং সেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

মুম্বাই ফিল্ম সিটিতে চলছিল জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’র শুটিং। সেখানেই ঘটে অগ্নিকাণ্ড। জানা গেছে, শুটিংয়ের ঘণ্টা দুয়েক আগে অর্থাৎ ভোর ৫টার দিকে আগুন লাগে সেটে। এ সময় কলাকুশলীরা সবাই উপস্থিত ছিলেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে কোনোরকমে বের হন তারা। 

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের কমপক্ষে ৪টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে গোটা সেট প্রায় ভস্মীভূত হয়ে গেছে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে এলেও আতঙ্ক কাটেনি কলাকুশলীদের। একইসঙ্গে সমালোচনায় সরব অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার অ্যাসোসিয়েশন। উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছে তারা।

এক বিবৃতিতে অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেশ শ্যামল গুপ্তা বলেন, “মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের উচিত যত তাড়াতাড়ি সম্ভব উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়ার। কীভাবে আগুন লাগল, পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল কিনা – তা খতিয়ে দেখা প্রয়োজন। ফিল্ম সিটির ম্যানেজিং ডিরেক্টর এবং মুম্বইয়ের লেবার কমিশনারের গাফিলতির ফলে প্রাণহানি পর্যন্ত হতে পারত। তাদের সাসপেন্ড করা প্রয়োজন। প্রযোজকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা প্রয়োজন।”

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর