বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ঢাকা

কোরআন থেকে আরবাজ খানের মেয়ের নামকরণ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৫, ১১:১০ এএম

শেয়ার করুন:

কোরআন থেকে আরবাজ খানের মেয়ের নামকরণ

বলিউডের অভিনেতা ও প্রযোজক আরবাজ খান ও স্ত্রী সুরার কোল জুড়ে এসেছে ফুটফুটে কন্যা সন্তান। গত ৫ অক্টোবর খান পরিবারের নতুন অতিথির জন্ম হয়। কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন আরবাজ-সুরা। 

বুধবার (৯ অক্টোবর) সদ্যোজাত কন্যাকে নিয়ে বাড়ি ফিরেছেন আরবাজ। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ল আরবাজ খানের ফুটফুটে কন্যার ছবি। তবে ক্যামেরার সামনে মেয়ের মুখ প্রকাশ করলেন না আরবাজ। 

image

আরবাজ-সুরা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তারা মেয়ের নাম রেখেছেন সিপারা। অনেকে মনে করছেন, এই তারকা দম্পতি নিজেদের নামের সঙ্গেই নাম মিলিয়ে মেয়ের নাম রেখেছেন। তবে সিপারা নামা রাখা হয়েছেন কোরআন থেকে অনুপ্রাণিত হয়ে। কোরআনের ত্রিশ পারার যেকোনো একটি অংশ পারাকে সিপারা বলা হয়।

মাস দুয়েক আগে বোন অর্পিতা খানের বাড়িতে ঈদ পার্টিতে যোগ দিয়েছিলেন অভিনেতা ও সুরা খান। ওই পার্টিতে ঢোকার সময় পাপারাজ্জিরা তাদের একসঙ্গে ছবি তোলার অনুরোধ করলে অভিনেতা বিষয়টি এড়িয়ে যান। স্ত্রী সুরাকে পার্টির ভিতরে পাঠিয়ে দিয়ে একা ক্যামেরায় পোজ দেন। আর তখনই সন্দেহ দানা বাঁধতে থাকে।

1200-675-25148273-thumbnail-16x9-image-aspera

পাপারাজ্জিদের ধারণ করা ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই গুঞ্জন ছড়িয়েছিল বাবা হতে চলেছেন বলিউড অভিনেতা। সেই গুঞ্জনই আরও জোরালো হয় যখন ক্লিনিকের বাইরে পাপারাজ্জিদের লেন্সবন্দি হন আরবাজ ও সুরা জুটি। সেই ভিডিওতে বেশ স্পষ্ট বোঝা যাচ্ছিল সুরার বেবি বাম্প।

২০০২ সালে প্রথমবার পিতৃত্বের স্বাদ পেয়েছিলেন আরবাজ খান। মালাইকা অরোরা-আরবাজ জুটির একমাত্র ছেলে আরহান খান। ছেলের বয়স যখন ২১ বছর তখন তারকা জুটির বিচ্ছেদ হয়।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর