ইন্দোনেশিয়ার বালিতে দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ভরুচা। কাজের প্রয়োজনে সেখানে গিয়ে আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। দুর্ঘটনায় তিনি গুরুতর চোট পেয়েছেন। বর্তমানে তাঁকে বালির একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাজ শেষ হওয়ার পর বালিতে আরও কিছুদিন অবসর সময় কাটানোর পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু দুর্ঘটনার মুখে পড়েন বাড়ি ফিরতে হচ্ছে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এই অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে বালিতে কাটানো মুহূর্তগুলোর ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছিলেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
সম্প্রতি টাইগার শ্রফের সঙ্গে একটি নতুন সিনেমার কাজ শেষ করেছেন নুসরাত। পরিচালনা করছেন জনপ্রিয় করিওগ্রাফার রেমো ডি'সুজা। ভিজে ফ্রেমস-এর ব্যানারে নির্মিত সিনেমার প্রযোজক ভিকি জৈন।
ইএইচ/




