দীর্ঘ তিন বছর ক্যানসারের সঙ্গে লড়াই শেষে মারা গেছেন ব্রাজিলীয় ফুটবল ইনফ্লুয়েন্সার নাতি পোতিরা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৯ বছর।
গত ২৬ সেপ্টেম্বর তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ব্রাজিলের ফুটবল ক্লাব সান্তোস এফসি এক যৌথ বিবৃতিতের মাধ্যমে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। ক্লাবের পক্ষ থেকে তাঁকে চিরন্তন ভক্ত বলে অভিহিত করা হয়েছে। সান্তোস ক্লাবের সমর্থকদের কাছে তিনি বেশ জনপ্রিয় ছিল।
২০২৩ সালে তাঁর শরীরে সার্ভিকাল ক্যানসার ধরা পড়ে। সামাজিক মাধ্যমে তিনি নিজেই ভক্তদের খবরটি জানিয়েছিলেন। পরের বছর ক্যানসার পুরো শরীরের ছড়িয়ে পড়ে। এরপর দীর্ঘ সময় ধরে কেমোথেরাপি ও রেডিয়েশন চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার চেষ্টা করছিলেন। তবে শেষ রক্ষা হলো না।
ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ছিল ৪ লক্ষ ৬৮ হাজারের বেশি। সোশ্যাল মিডিয়ায় তিনি নিয়মিত ব্রাজিলীয় জাতীয় দল এবং সান্তোস এফসির প্রতি সমর্থন কনটেন্ট বানাতেন।
নাতি পোতিরার মৃত্যুতে ব্রাজিলীয় ফুটবল তারকা নেইমার কান্নার ইমোজি দিয়ে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এ ছাড়া ক্রীড়া সাংবাদিক থিয়াগো লেইফার্ট লিখেছেন, ‘নাতির পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। ঈশ্বর যেন তাদের শান্তি দান করেন।’
ইএইচ/




