মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জন্মদিনে রণবীরকে কোলে বসিয়ে আলিয়া বললেন মিষ্টি সোনা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম

শেয়ার করুন:

জন্মদিনে রণবীরকে কোলে বসিয়ে আলিয়া বললেন মিষ্টি সোনা

বলিউড সুপারস্টার রণবীর কাপুর গত সোমবার ৪৩টি বসন্ত পেরিয়ে ৪৪ বছরে পা দিলেন। জন্মদিনে অভিনেতাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন সহকর্মী ও অনুরাগীরা। স্বামীর জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন আলিয়া ভাট। 

ছবিগুলোর কোনোটি তাঁদের সম্পর্কের শুরুর দিকের, আবার কোনোটিতে বেডরুমের আদুরে খুনসুটি দৃশ্য। একটি ছবিতে দেখা যায়, আলিয়ার কোলের ওপর বসে আছেন রণবীর। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন মিষ্টি সোনা।’ রণবীর-আলিয়ার মিষ্টি মুহূর্তগুলো দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। 

HBD_cutie_⭐️

জন্মদিন বেশ ব্যস্ততার মাঝে কেটেছে রণবীরের। সোমবার সকালে মুম্বাইয়ের বান্দ্রার বাসভবনে পাপারাজ্জিদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেন তিনি। 

বিকেলের দিকে রণবীরের বাসভবনের সামনে অনুরাগীদের উপচে পড়া ভিড় দেখা যায়। প্রিয় তারকাকে একঝলক দেখতে এবং জন্মদিনের শুভেচ্ছা জানাতে বলিতারকার বাড়ির সামনে জড়ো হয়েছিলেন। অনুরাগীদের নিরাশ করেননি অভিনেতা। ভক্তদের প্রতি সম্মান জানিয়ে ব্যালকনিতে এসে হাত নেড়ে অভিবাদন জানান। এই সময় তাঁর পাশে ছিলেন স্ত্রী আলিয়া ভাট।

আলিয়ার পঞ্চপ্রেমের কাহিনি

২০২২ সালের ১৪ এপ্রিল পরিচালক মহেশ ভাটের কন্যা আলিয়া ভাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রণবীর। দাম্পত্য জীবনের চার বছর পার করে ফেলেছেন ‘রনলিয়া’ জুটি।

রণবীর অভিনীত ‘রামায়ণ’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া আগামী বছরের শুরু দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে নির্মাতা সঞ্জয় লীলা বনশালির পিরিয়ড ড্রামা ‘লাভ অ্যান্ড ওয়ার’। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর