বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

কানে অনুপস্থিত ঐশ্বরিয়া, অভাব মেটাতে পারছেন না আলিয়া! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০১:২৯ পিএম

শেয়ার করুন:

কানে অনুপস্থিত ঐশ্বরিয়া, অভাব মেটাতে পারছেন না আলিয়া! 

দুই দশক ধরে বিশ্বের অন্যতম মর্যাদাপূ্ণ কান চলচ্চিত্র উৎসবে নিয়মিত দ্যুতি ছড়ান ঐশ্বরিয়া রাই। তবে এবার ভূমধ্যসাগরের তীরের আয়োজনে নেই রাই সুন্দরী। যদিও সেখানে নিজেকে মেলে ধরেছেন আলিয়া ভাট। তবে ভারতীয় নেটিজেনদের পোষাচ্ছে না। কেউ কেউ বলছেন ঐশ্বরিয়ার ধারেকাছে যেতে পারবেন না আলিয়া ভাট।

১০ মে কান চলচ্চিত্র উৎসব উপলক্ষে একটি ক্যাম্পেইন ভিডিও প্রকাশ করা হয়েছিল। সেখানে দেখা যায় আলিয়াকে। ঐশ্বরিয়াকে দেখতে না পেয়ে প্রশ্ন তোলেন নেটাগরিকরা। 

FRANCE-FILM-FESTIVAL-CANNES2026-37_1778643340743_1778643350133

একজন লিখেছেন, ‘আলিয়া সুন্দরী, আকর্ষণীয়! কিন্তু কোনোভাবেই ঐশ্বরিয়ার ধারে কাছে পৌঁছতে পারবেন না’। আরেকজন লেখেন, ‘কেউ তো আলিয়ার ছবিই নিচ্ছে না! কী লজ্জাজনক!’

কান উদ্বোধনের দিন আলিয়া এসেছিলেন স্নিগ্ধ সাজে। রিয়া কাপুরের স্টাইলে তামারা রাল্ফের নকশা করা পিচ রঙের ক্যুচার গাউন গায় চাপিয়েছিলেন তিনি। রাহার মায়ের গলা জড়িয়েছিল প্রবাল ও হীরার একটি নেকলেস। রেড কার্পেটে যেন ফ্যাকাশে কমলা রঙয়ের ফুল হয়ে শোভা ছড়াচ্ছিলেন তিনি।

ash-320170522132249

দ্বিতীয়বারের মতো কানে এলেন আলিয়া। আগের বার তার লুক ছিল ডিজাইনার যশ পাটিলের 'দ্যাট অ্যান্টিক পিস' কালেকশন থেকে স্প্যাগেটি স্ট্র্যাপ এবং সুইটহার্ট নেকলাইন-সহ স্ট্রাকচার্ড করসেট-স্টাইলের বডি গাউন। গাউনটির সঙ্গে শোপার্ডের সূক্ষ্ম গয়না বেছে নিয়েছিলেন তিনি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর