যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অভিনেতা ডেনিস হ্যাসকিন্স মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। ‘সেভড বাই দ্য বেল’ সিরিয়ালের প্রিন্সিপাল রিচার্ড বেল্ডিং চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান।
দীর্ঘদিনের এজেন্ট জে শ্যাক্টার তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি।
অভিনেতার দীর্ঘদিনের এজেন্ট এক শোকবার্তায় জানান, ডেনিস তাঁর ভক্তদের ভীষণ ভালোবাসতেন। ভক্তদের জন্য তাঁর সময় ও ভালোবাসার কোনো কমতি ছিল না।
ডেনিস হ্যাসকিন্স ১৯৮৯ থেকে ১৯৯২ সাল পর্যন্ত চলা ‘সেভড বাই দ্য বেল’ সিরিজে নিয়মিত অভিনয় করেন। প্রায় ৯০টি পর্বে তাঁকে দেখা গিয়েছিল। এছাড়া ‘গুড মর্নিং, মিস ব্লিস’ এবং ‘সেভড বাই দ্য বেল: দ্য নিউ ক্লাস’ সিরিজেও তিনি একই চরিত্রে অভিনয় করেছিলেন।
সিরিজটিতে তাঁর একটি বিখ্যাত সংলাপ বেশ জনপ্রিয়তা পায়। তিনি ছাত্রদের শৃঙ্খলাবদ্ধ করতে গিয়ে প্রায়ই বলতেন, ‘হেই, হেই, হেই, এখানে কী হচ্ছে?’ মারক-পল গসেলার ও ডাস্টিন ডায়মন্ডসহ অনেক তারকার সঙ্গে পর্দায় স্ক্রিন ভাগ করেছিলেন।
টেলিভিশন ছাড়াও তিনি বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে ‘এ মিলিয়ন ওয়েস টু ডাই ইন দ্য ওয়েস্ট’ এবং ‘ট্রেলার পার্ক শার্ক’ উল্লেখযোগ্য।
ইএইচ/




