‘দ্য গডফাদার পার্ট ৩’ খ্যাত হলিউড অভিনেতা অ্যান্থনি গুইডেরা আর নেই। গেল শনিবার মারা গেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
জানা গেছে, গেল মাসে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়া হয় অ্যান্থনিকে। ২১ দিন রাখা হয় লাইফ সাপোর্টে। তবুও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে চলে যান না ফেরার দেশে।
বিজ্ঞাপন
১৯৬০ সালে সান ফ্রান্সিসকোতে জন্ম অভিনেতার। তিনি হলিউডে নাম লেখান ১৯৯০ সালে। ফ্রান্সিস ফোর্ড কপোলার ‘দ্য গডফাদার পার্ট ৩’ সিনেমা দিয়ে শুরু হয় পথচলা। তিনি পরিচিতি পান ১৯৯৫ সালে।
‘স্পিসিজ’-এ ডায়াবেটিক রোগী ‘রবি লিউয়েলিন’ চরিত্রে অভিনয় করে সিনেমাপ্রেমীদের ঘরের লোক হন। আর পেছনে তাকাতে হয়নি। এরপর তিনি অভিনয় করেন ‘দ্য রক’, ‘আমাগেডন’ কিংবা ‘দ্য পোস্টম্যান’-এর মতো জনপ্রিয় সব সিনেমায়।
বড়পর্দার পাশাপাশি ছোটপর্দায়ও জনপ্রিয়তা ছিল অ্যান্থনির। ‘বেওয়াচ’, ‘স্টার ট্রেক: ডিপ স্পেস নাইন’ এবং ‘তারজান: দ্য এপিক অ্যাডভেঞ্চারস’ এর বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া সিরিজগুলোতে দেখা গেছে তাকে। জনপ্রিয় এ অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলিউডে।




