সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নাচ বদলে দিল জীবন, নাপিত রিতেশ জিতলেন ১৫ লাখ রুপি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম

শেয়ার করুন:

নাচ বদলে দিল জীবন, নাপিত রিতেশ জিতলেন ১৫ লাখ রুপি 

প্রতিভা অন্বেষণে আয়োজিত রিয়েলিটি শো পালটে দিয়েছে অনেকের জীবন। এবারও একই চিত্র। নাচ পালটে দিল নাপিত রিতেশ পালের জীবন। ভারতের জনপ্রিয় নাচের রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার সিজন ৫’-এর খেতাব জিতে এখন ১৫ লাখ রুপির মালিক ১৯ বছরের এ তরুণ।

গতকাল রোববার রাতে ঘোষণা করা হয় ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার সিজন ৫’-এর বিজয়ীর নাম। যেখানে অসংখ্য প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট পরেন রিতেশ। সঙ্গে ছিলেন তার কোরিওগ্রাফার প্রতীক উটেকর।

এমন এক পরিবার থেকে উঠে এসেছে রিতেশ যেখানে স্বপ্ন দেখাও দুঃসাহসের ব্যাপার। তবুও স্বপ্ন ছিল মায়ের জন্য একটি বাড়ি বানাবেন। মানুষের চুল-দাড়ি কেটে কয় টাকা আর পেতেন। তাই অধরা ছিল স্বপ্নের বাস্তবায়ন। এবার পুরস্কারের ১৫ লাখ রুপি তা পূরণে সহায়তা করবে বলে মনে করছেন রিতেশ। মায়ের বাড়ির নাম ঠিক করেছেন—হরিদর্শন।

রিতেশ বলেন, “নাচ সবসময়ই আমার ভালোবাসা। ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার সিজন ৫’ জেতা আমার স্বপ্নপূরণের মতো। সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের সঙ্গে এই যাত্রার অংশ হতে পেরে আমি সত্যিই ভাগ্যবান। কারিশমা ম্যাম, জাভেদ স্যার, গীতা মা ও টেরেন্স স্যারের দিকনির্দেশনার জন্য আমি কৃতজ্ঞ। বিশেষ করে গীতা মা আমার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন। আর আমার কোরিওগ্রাফার প্রতীক উতেকর স্যারকে বিশেষ ধন্যবাদ, আমার ওপর বিশ্বাস রাখার জন্য এবং আমার এই যাত্রাকে নতুনভাবে গড়ে তোলার জন্য। সহপ্রতিযোগীদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি। এই ট্রফি জয়ের ফলে প্রতিটি চ্যালেঞ্জই সার্থক মনে হচ্ছে।”

গ্র্যান্ড ফিনালে রিতেশের যুদ্ধ ছিল অংশিকা ধারা, গীতাঞ্জলি মারওয়াহা, প্রথামেশ মানে ও দীপালি বোরকারের সঙ্গে। পরে সবাইকে হারিয়ে প্রথম হন তিনি। যদিও সিজনের শুরু থেকেই নিজের দাপট দেখিয়ে আলোচনায় ছিলেন রিতেশ। বিজয়ী হয়ে যেন নামেরই সুবিচার করলেন।

এর আগেও নেচে সেরা হয়েছেন রিতেশ। ‘ড্যান্স প্লাস প্রো’-তে বিজয়ী দলের সদস্য ছিলেন। এবার ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার সিজন ৫’ জিতে যেন নিজের ভিত আরও মজবুত করলেন ১৯ বছরের এ তরুণ। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর