সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পা ভাঙা ছিল সুশান্তের, ময়নাতদন্ত নিয়ে দাবি অভিনেতার বোনের 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পিএম

শেয়ার করুন:

পা ভাঙা ছিল সুশান্তের, ময়নাতদন্ত নিয়ে দাবি অভিনেতার বোনের 

আজও রহস্যে মোড়া বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এ মৃত্যুকে হত্যাকাণ্ড নয় বলে প্রতিবেদন দিলেও অনেকের সায় নেই তাতে। অনুরাগীরা মনে করেন প্রিয় তারকাকে হত্যা করা হয়েছে। এবার অভিনেতার বোন শ্বেতা সিংহ কীর্তিও ভাইয়ের ময়না তদন্ত নিয়ে দিলেন নতুন তথ্য। জানালেন পা ভাঙা অবস্থায় উদ্ধার করা হয়েছিল সুশান্তের মরদেহ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

শ্বেতা জানান সুশান্তের ময়নাতদন্তকারী আধিকারিকের থেকে এ তথ্য পেয়েছেন তিনি। এক ভিডিওবার্তায় তিনি দাবি করেন, সুশান্তের ঘাড়ে বন্দুক ঠেকানো হয়েছিল, তাঁর পা ভাঙা ছিল এবং তাঁর ওপর বল প্রয়োগ করা হয়েছিল। শ্বেতা বলেন, ‘আমরা সম্প্রতি জানতে পেরেছি যে, যে ব্যক্তি ভাইয়ের ময়নাতদন্ত করেছিলেন, তিনি জানিয়েছেন ওর ঘাড়ে বন্দুক ঠেকানো হয়েছিল, ভাইয়ের পা ভাঙা ছিল এবং ওর ওপর অনেক জোর প্রয়োগ করা হয়েছিল। চোখেও আঘাতের চিহ্ন ছিল।’

01b0292fcaff54b0a62d00f1722133ca-6594007b3d766_20250216_124313761_20250323_110907940

সুশান্তের ভক্তদের সঙ্গে দেখা হয়েছে শ্বেতার। যারা তাকে জড়িয়ে ধরে কেঁদেছেন বলে জানান তিনি। বলেন, ‘আপনাদের মধ্যে শত শত মানুষ এসে আমাকে জড়িয়ে ধরেছেন, কেঁদেছেন— ভাইয়ের জন্য কেঁদেছেন। আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে, ভাইয়ের সঙ্গে যা ঘটেছিল, সেটা ঠিক হয়নি।’

প্রিয় মানুষের সঙ্গে কোনো অন্যায় ঘটলে ক্ষমা করে দেওয়া সহজ না বলে মনে করেন শ্বেতা। নিজের অনুভূতি ব্যক্ত করে ওই ভিডিওতে বলেন, ‘আমি জানি, প্রিয় মানুষের সঙ্গে এমন কিছু ঘটার কথা ভাবতেই কেমন লাগে। নিজের সঙ্গে ঘটলে হয়তো ক্ষমা করে দেওয়া সম্ভব। কিন্তু প্রিয় কারও সঙ্গে এমন কিছু ঘটলে, ক্ষমা করার জন্য অনেক বেশি সাহসের প্রয়োজন হয়।’

1611294104_ananda-plus1_20250323_110916153

২০২০ সালের ১৪ জুন। গোটা দেশে তখন অতিমারি ও লকডাউনের আবহ। বেলা একটু গড়াতেই খবর মেলে, প্রয়াত হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মুম্বাইয়ের বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত দেহ। তখন থেকেই নানাজনের মনে নানা কথা ঘুরছিল এ মৃত্যু নিয়ে। ৬ বছর পর শ্বেতার এ তথ্য যেন তা আরও উসকে দিল। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর