সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গোবিন্দকে খুন করতে চান সুনীতা, কথিত প্রেমিকার অভিযোগে মুখ খুলল পরিবার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ এএম

শেয়ার করুন:

গোবিন্দকে খুন করতে চান সুনীতা, কথিত প্রেমিকার অভিযোগে মুখ খুলল পরিবার

দীর্ঘদিন ধরে বলিউড তারকা গোবিন্দ ও সুনীতা আহুজার দাম্পত্যে টানাপড়েন চলছে। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে অভিনেতার সঙ্গে কোমল রানি স্বর্ণকার নামের এক তরুণীর  সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সম্প্রতি বিমানবন্দর থেকে মন্দির—সব জায়গায় গোবিন্দর সঙ্গে আটার মতো লেগে থাকছেন কোমল।

এবার জল্পনা আরও উসকে দিলেন কোমল। সম্প্রতি অভিযোগ করেছেন, সুনীতা নাকি গোবিন্দকে খুন করতে চেয়েছিলেন। তাঁর অভিযোগের পর এবার মুখ খুলেছেন গোবিন্দর কাছের মানুষেরা। বলিউড অভিনেত্রী ও গোবিন্দর ভাগ্নেবউ (অভিনেতার বোনের ছেলের বউ) কাশ্মীরা শাহ একটি পোস্ট দিয়ে লিখেছেন, প্রায় ৩০ বছর ধরে অভিনয় করছি। ৫০টির মতো ছবিতে কাজ করেছি। কিন্তু কোনো সহ-অভিনেতা আমার ব্যক্তিগত জীবন বা মনের কথা জানতে পারেনি। নিজের জীবনের সমস্ত কথা স্বামী কৃষ্ণা অভিষেকের সঙ্গে ভাগ করে নিতাম।

কাশ্মীরা আরও লেখেন, কর্মক্ষেত্রে এমন কোনো সম্পর্কের কথা আগে শুনিনি, যেখানে এক সহকর্মী অন্য সহকর্মীর ব্যক্তিগত জীবনের গোপন কথাও জানেন।

সুনীতার পক্ষ নিয়ে কাশ্মীরা জানান, ‘আমি মানসিকভাবে শক্তিশালী। আমার এমন এক পরিবারে বিয়ে হয়েছে যেখানে শক্তিশালী নারীরাই রয়েছেন। আমাদের রূঢ়, স্বার্থপর ইত্যাদি বলা হয়। তবে এই প্রথমবার খুনি বলা হচ্ছে।’ পোস্টের শেষে কাশ্মীরা জানিয়েছেন, তিনি সুনীতার পাশে আছেন।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর