রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

দ্বিতীয় বিয়ের গুঞ্জনের মাঝে বড় পদক্ষেপ নিলেন গোবিন্দ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০৬:১০ পিএম

শেয়ার করুন:

দ্বিতীয় বিয়ের গুঞ্জনের মাঝে বড় পদক্ষেপ নিলেন গোবিন্দ 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলিউড তারকা গোবিন্দের দ্বিতীয় বিয়ে নিয়ে গুঞ্জন। সম্প্রতি অভিনেতার স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে রাখি সাওয়ান্তের একটি ফোনকল ছড়িয়ে পড়তেই এ গুঞ্জন ওঠে। এবার লাগাম টানতে গোবিন্দ দিলেন ১০০ কোটি রুপির মানহানি মামলার হুঁশিয়ারি।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গোবিন্দ জানিয়েছেন, তাঁর কণ্ঠস্বর, ছবি, পরিচয় কিংবা তাঁর এবং তাঁর পরিবারের ব্যক্তিগত বিষয় নিয়ে এআই বা অন্য কোনো ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বিষয় তৈরি, পরিবর্তন বা ব্যবহার করার অনুমতি তিনি কোনও ব্যক্তি বা প্ল্যাটফর্মকে দেননি। 

আইনে নোটিশে সতর্ক করা হয়েছে, এ ধরনের বিষয়ের অপব্যবহারের বিরুদ্ধে মানহানি, গোপনীয়তার অধিকার লঙ্ঘন, পরিচয়ের অপব্যবহার এবং সাইবার অপরাধ সংক্রান্ত প্রযোজ্য আইনে অভিনেতা আইনি পদক্ষেপ করতে পারেন। মিথ্যা বা বিদ্বেষপূর্ণ তথ্য ছড়ানোর জন্য দায়ী ব্যক্তি বা প্ল্যাটফর্মের বিরুদ্ধে দেওয়ানি এবং ফৌজদারি— দুই ধরনের আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন গোবিন্দ।

দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে ১০০ কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আদালতের মাধ্যমে অভিযুক্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিরুদ্ধে নির্দেশ, সম্পত্তি লেনদেনে বিধিনিষেধ, পাসপোর্ট সংক্রান্ত ব্যবস্থা-সহ আইনানুগ অন্যান্য প্রতিকার চাওয়া হতে পারে বলেও জানানো হয়েছে।

রাখির সঙ্গে ফোনালাপে সুনীতাকে বলতে শোনা যায়, “আমি দীর্ঘদিন চুপ ছিলাম। ৫-৬ বছর ধরে কিছু বলিনি। এবার ও প্রেমিকাকে আমার জায়গা দিতে চাইছে… হোটেল থেকেও আমার কাছে ফোন আসছে। একজন স্ত্রী হিসেবে আমার কেমন লাগবে বলো?”  এরপর থেকেই গোবিন্দের দ্বিতীয় বিয়ে নিয়ে গুঞ্জন। যারা লাগাম টানতে অভিনেতা দিলেন মামলার হুমকি। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর