সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘সন্ন্যাসিনী’ পরিচয় কেড়ে নেওয়ার পর আবারও মঞ্চে মমতা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ এএম

শেয়ার করুন:

‘সন্ন্যাসিনী’ পরিচয় কেড়ে নেওয়ার পর আবারও মঞ্চে মমতা 

বিতর্ক আর মমতা কুলকার্নি যেন একে অপরের পরিপূরক। দীর্ঘদিন রুপালি পর্দা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। গেল বছর খবর আসে সন্ন্যাস গ্রহণ করেছেন। তার কিছু না পেরুতেই জানা যায় তার সন্ন্যাসিনী পরিচয় কেড়ে নেওয়া হয়। এরপর আবার কোথায় হারিয়ে গিয়েছিলেন। 

সম্প্রতি জয়পুরে এক অনুষ্ঠানে গিয়ে মঞ্চে নাচতে দেখা যায় মমতাকে। নব্বইয়ের দশকের জনপ্রিয়  ‘ঘাতক’, ‘কর্ণ অর্জুন’ ছবির গানের সঙ্গে নাচেন অভিনেত্রীকে। নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁকে নিয়ে ফের আলোচনা শুরু হয়। 

মমতার ভিডিও ঘিরে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া। তবে সব সমালোচনা যে নেতিবাচক, তা নয়। একজন লিখেছেন, ‘এ তো সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন! আবার কী হল!’ অন্য একজন লিখেছেন, ‘এ তো সাধু হয়ে গিয়েছিলেন না? সে সব কি ভুলে গিয়েছেন?’ কটাক্ষ করে একজন লিখেছেন, ‘মোক্ষ থেকে আবার মায়ায় ফিরে এলেন মমতা!’

এদিকে অভিনেত্রীর পোশাক নজর কেড়েছে নেটিজেনদের। মমতার প্রশংসাও করে একজন লিখেছেন, ‘ওঁকে দারুণ দেখতে লাগছে। আমাদের প্রজন্মের তারকা।’ আরও একজন লিখেছেন, ‘ওঁর সাধিকা হওয়ার দরকার ছিল না। তিনি এখনও খুব সুন্দর এবং আকর্ষণীয়।’

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর