অভিনেত্রী তাসনুভা তিশার মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতা্লেচ ভর্তি রয়েছেন। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে। সামাজিক মাধ্যমে একটি পোস্টে মায়ের অসুস্থতার কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) মায়ের হাতের একটি ছবি প্রকাশ করে অসুস্থতার কথা জানেন তিনি। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘চার দিন আগে আমার আম্মা হার্ট অ্যাটাক করেছেন। তিনি এখনও হাসপাতালে চিকিৎসাকের নিবিড় পর্যবেক্ষণে আছেন। পরিবারের কঠিন সময় আমি শুধু আপনাদের আন্তরিক দোয়া চাচ্ছি।’
তিনি যোগ করেন, ‘দয়া করে দোয়া করুন যেন আল্লাহ তাঁকে পূর্ণ সুস্থতা দান করেন। তাঁকে শক্তি দেন। তাঁকে সুরক্ষিত রাখেন। তাঁকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে আনেন।’
সবশেষে লিখেছেন, ‘আল্লাহ তাআলা প্রতিটি দোয়া কবুল করুন। আমার আম্মাকে দ্রুত সুস্থতা দান করুন। আমীন।’
ইএইচ/




