ভারতীয় ছোটপর্দার সিরিয়ালের নায়িকা ছিলেন ইধিয়া পাল। শাকিব খানের ছবিতে কাজ করে বাংলাদেশের প্রিয়তমা খ্যাতি পান। ছবিটি আশীর্বাদ হয়ে দাঁড়ায় অভিনেত্রীর ক্যারিয়ারে। ঘরের সুপারস্টার দেবের সঙ্গে কাজ করে টলিউডেও পায়ের তলার মাটি শক্ত করেন। এবার অভিনেত্রী স্ক্রিন শেয়ার করতে চলেছেন জিতের সঙ্গে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
জানা গেছে পরিচালক পথিকৃৎ বসুর নতুন সিনেমায় দেখা যাবে জিৎকে। এতে তার বিপরীতে ইধিকা থাকার কথা রয়েছে। এসকে মুভিজ়ের প্রযোজনার কথা সিনেমাটি। তবে এখনও এ নিয়ে কোনো ঘোষণা আসেনি প্রযোজনা প্রতিষ্ঠানের থেকে। ইধিকাও কিছু বলেননি। জিৎও রেখেছেন মুখ বন্ধ।
আরও ছবি রয়েছে ইধিকার হাতে। এরইমধ্যে শেষ করেছেন সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘কুইন ভিক্টোরিয়া এবং গোয়েন্দা কাণাইচরণ’-এর শুটিং। গোয়েন্দা গল্পে নির্মিত ছবিতে তার সঙ্গে আছেন যিশু সেনগুপ্ত। আরও আছেন অনির্বাণ চক্রবর্তী।
এদিকে ফের শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ারের সম্ভাবনা রয়েছে ইধিকার। মেহেদী হাসান হৃদয়ের নিঃস্ব সিনেমায় দেখা যেতে পারে প্রিয়তমার জুটিকে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে এর আগে নির্মাতা ইধিকার থাকার আভাস দিয়েছিলেন।
আরআর




