শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শাকিব খানের ছবির নাম কি আসলেই ‘নিঃস্ব’— যা বললেন পরিচালক 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০৫:১৯ পিএম

শেয়ার করুন:

শাকিব খানের ছবির নাম কি আসলেই ‘নিঃস্ব’— যা বললেন পরিচালক 

মাস খানেক আগে গুঞ্জন ওঠে ফের এক হচ্ছেন শাকিব খান ও মেহেদী হাসান হৃদয়। আশায় বুক বাঁধেন শাকিবিয়ানরা। পরে সামাজিক মাধ্যমে খবরটি নিশ্চিত করেন ‘বরবাদ’ প্রযোজক শাহরিন আক্তার সুমি। 

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন সুমি। সেখানে ‘বরবাদ’ -এর প্রযোজক-পরিচালকের সঙ্গে দেখা যায় শাকিব খানকে। ক্যাপশনে প্রযোজক লেখেন, ‘বরবাদ’ টিম আবার ফিরছে।

hriday

সেদিন একই ক্যাপশনে ছবিটি পরিচালকের পাশাপাশি প্রকাশ করেন শাকিব খানও। বিষয়টি নিয়ে ঢাকা মেইলকে সুমি সেসময় বলেন, ‘আমরা সামনে বছর ঈদে আসছি। শিগগিরই শুটিংয়ে যাওয়ার পরিকল্পনা আছে। আরেকটি আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ক্যামেরা ওপেন করা হবে।’ 

এদিকে সে ঘোষণার এক পক্ষকাল যেতেই চাউর হয়েছে শাকিব-হৃদয়ের নতুন সিনেমাটির নাম ‘নিঃস্ব’। সংবাদমাধ্যমেও জায়গা করে নিয়েছে বিষয়টি। বিষয়টি নিয়ে পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘বিষয়টি কীভাবে ছড়ালো বুঝতে পারছি না। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সিনেমাটির কোনো নাম চূড়ান্ত হয়নি।’

shabik_20260702_175803505

এদিকে গুঞ্জন রয়েছে এ ছবির মাধ্যমে আবারও জুটি বাঁধছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। তবে হৃদয় বললেন, ‘এখনও নায়িকা নিয়ে কোনো সিদ্ধান্ত নিইনি আমরা। বাংলাদেশ নাকি কলকাতা থেকে নেব সেটি নিয়েও ভাবিনি। বর্তমানে স্ক্রিপ্টের কাজ চলছে। সেটি নিয়েই যত ব্যস্থতা। আগামী অক্টোবরে শুটিং শুরু হবে। তার আগে সব আনুষ্ঠানিকভাবে জানাব।’ আগামী রজার ঈদে মুক্তির কথা রয়েছে ছবিটির। 

গেল বছর রোজার ঈদে মুক্তি পায় ‘বরবাদ’। প্রথম সিনেমা ‘বরবাদ’ দিয়ে দেশ নেড়েচেড়ে দেন মেহেদী হাসান হৃদয়। ইন্ডাস্ট্রি হিট হয় ছবিটি। শাকিব খানকে ভিন্নভাবে উপস্থাপন করে পরিচালক মন ভরান দর্শকের। এতে কিং খানের বিপরীতে ছিলেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর