বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

যৌন নিপীড়নের মামলায় প্রযোজকের ১৫ বছরের কারাদণ্ড

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম

শেয়ার করুন:

যৌন নিপীড়নের মামলায় প্রযোজকের ১৫ বছরের কারাদণ্ড

হলিউড চলচ্চিত্র প্রযোজক হার্ভে ওয়েনস্টিনকে যৌন নিপিড়নের অপরাধে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে ম্যানহাটনের একটি আদালত। ছয় বছরেরও বেশি সময় ধরে চলা আইনি লড়াই শেষে গত বুধবার রায় ঘোষণা করেছেন আদালত। 

২০০৬ সালে ম্যানহাটনে নিজ অ্যাপার্টমেন্টে টিভি প্রোডাকশনের সাবেক সহকারী মিরিয়াম হ্যালিকে যৌন নির্যাতনের অভিযোগে তাঁকে সাজা দেওয়া হয়েছে। এর আগে ২০২০ সালে ওয়েনস্টিনের একটি আদালত দোষী সাব্যস্ত করে। পরবর্তীতে নিউইয়র্কের সর্বোচ্চ আদালত রায় বাতিল করে দেয়। এরপর গত বছর দ্বিতীয় জুরি বোর্ডের পুনঃবিচারে তাকে পুনরায় দোষী সাব্যস্ত করা হয়। অস্কারজয়ী প্রযোজক ওয়েনস্টিনের বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের অভিযোগের পর থেকে বিশ্বজুড়ে মি টু আন্দোলন শুরু হয়েছিল। 

বুধবার আদালতে মিরিয়াম হ্যালি বলেন, ‘হার্ভে ওয়েনস্টিন আমার জীবন এবং নিরাপত্তার অনুভূতিকে চিরতরে নষ্ট করে দিয়েছেন। মুখ খোলার সিদ্ধান্তের কারণে আমাকে হয়তো সারাজীবন ভয়ে ভয়ে থাকতে হবে। এটা আমার জন্য একটা আজীবন জেলের সাজার মতোই।’ এর কিছুক্ষণ পর ওয়েনস্টিন আদালত কক্ষে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘২০১৭ সালের পর থেকে যা ঘটেছে তা নিয়ে ভেবে বুঝতে পেরেছি যে আমার অতীত আচরণ অন্যদের কীভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আমার অনেক অনুশোচনা আছে। আমার কাজের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’

image

বিচারক কার্টিস ফারবার রায়ে বলেছেন, একসময়ের সিনেমার জগতের রাজা হার্ভে ওয়েনস্টিন যতই বড় কাজ করে থাকুন না কেন, তার কুকীর্তির সামনে সেগুলো সব ম্লান হয়ে গেছে। তাকে একজন মিটু আন্দোলনের আসল রূপ আখ্যা দিয়ে বিচারক জানান, তিনি নারীদের শুধু নিজেদের খেয়াল খুশিমতো ব্যবহার করে ছুড়ে ফেলে দিয়েছেন। এছাড়া জেলখানার সাক্ষাৎকারে ওয়েনস্টিন নিজেকে ভুক্তভোগী সাজানোর চেষ্টা করলেও নিজের ভুলের জন্য এখনও অনুশোচনা করেননি।

আসামিপক্ষের আইনজীবী জ্যাকব কাপলান ওয়েনস্টিনের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তার শাস্তির মেয়াদ কমানোর আবেদন করেছিলেন। তিনি জানান, ওয়েনস্টিন ব্লাড ক্যানসার, হৃদরোগ ও কিডনির জটিলতায় ভুগছেন। ২০২৫ সাল থেকে তাকে ছয়বার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। দীর্ঘ জেলজীবন এবং কোভিডে আক্রান্ত হওয়ার কারণে বর্তমানে তাকে ম্যানহাটনের বেলভিয়ে হাসপাতালের প্রিজন ওয়ার্ডে রাখা হয়েছে।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর