বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

১৬ বছরের কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার অভিনেতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ১২:৩৩ পিএম

শেয়ার করুন:

১৬ বছরের কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার অভিনেতা

১৬ বছর বয়সী এক কিশোরীকে উত্যক্ত, ফোনে হেনস্তা এবং যৌন নির্যাতনের অভিযোগে ভারতের মুম্বাই থেকে রোহিত চান্দেল নামে এক টেলিভিশন অভিনেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১০ জুলাই) ভোরে দাহিসার পূর্ব এলাকার নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত রোহিত চান্দেল ভারতের হিন্দি টেলিভিশন জগতের পরিচিত মুখ। তিনি ‘কাশীবাই বাজিরাও বাল্লাল’ নাটকে বাজিরাও এবং ‘পান্ডেয়া স্টোর’-এ ধাওয়াল মাকওয়ানা চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। বর্তমানে তিনি একটি জনপ্রিয় রোমান্টিক ধারাবাহিকে অভিনয় করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর বাবা মুম্বাইয়ের ঘাটকোপার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, অভিযুক্ত রোহিত ও ওই কিশোরী আগে থেকেই পরিচিত। তাঁদের মধ্যে বন্ধুত্ব ছিল। কিন্তু গত ৫ জুলাই রাত ১০টার দিকে ঘাটকোপার এলাকায় ওই কিশোরীর বাড়ির কাছে রোহিত তার পথরোধ করেন। কিশোরী কথা বলতে রাজি না হলে তাঁদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে রোহিত তাঁকে শারীরিকভাবে নির্যাতন ও হেনস্তা করেন।

image

এখানেই শেষ নয়, এরপর গত ৭ জুলাই রোহিত তার নিজের নম্বরসহ বিভিন্ন মোবাইল নম্বর থেকে ওই কিশোরীকে বারবার ফোন করে উত্যক্ত ও মানসিক নির্যাতন চালাতে থাকেন। কিশোরী যোগাযোগ করতে অনিচ্ছা প্রকাশ করা সত্ত্বেও তিনি বারবার কল করতে থাকেন।

কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে মুম্বাইয়ের প্যান্ট নগর থানা পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৭৮ ও ১১৫(২) ধারা এবং শিশু সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং- ৮৭৪/২০২৬) দায়ের করে।

মামলার পর গত শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে পুলিশ অভিনেতার বাসভবনে অভিযান চালিয়ে রোহিতকে গ্রেফতার করে।

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর