মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

খায়রুল বাসারের জন্য পাত্রী খুঁজে পেয়েছেন সুনেরাহ, দেবেন বিয়ে!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম

শেয়ার করুন:

খায়রুল বাসারের জন্য পাত্রী খুঁজে পেয়েছেন সুনেরাহ, দেবেন বিয়ে!

ছোটপর্দার জনপ্রিয় জুটি অভিনেতা খায়রুল বাসার ও সুনেরাহ বিনতে কামাল। পর্দায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে অভিনেত্রী জানিয়েছেন, অভিনেতার মনের মতো পাত্রী খুঁজে পেয়েছেন তিনি। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অভিনেতার সঙ্গে একটি ছবি শেয়ার করে সুনেরাহ লিখেছেন, ‘খায়রুল বাসার ওই দেখ তোমার জন্য সুন্দর একটা পাত্রী খুঁজে পেয়েছি। এবার বিয়েটা দিয়েই দিব।’

ছবিতে দেখা যায়, খায়রুলের পরনে রয়েছে একটি লাল এবং সাদা চেকের শার্ট এবং নীল জিন্স। তার একটি হাত পকেটে এবং অন্য হাতটি সুনেরাহর কাঁধের উপর রাখা। অভিনেত্রী পরেছেন একটি কালো রঙের টপ এবং কালো জিন্স। তিনি খায়রুলের কাঁধের উপর একটি হাত রেখে দিগন্ত তাকিয়ে হাসছেন। 

image

পোস্টের মন্তব্যের ঘরে খায়রুল লিখেছেন, ‘সুনেরাহ কি বলে যে ধন্যবাদ জানাবো! এ যে দেখছি মেঘ না চাইতে সুনেরাহ (বৃষ্টি )! একটা পাত্রীর আশায় আশায় ছোট জীবনটা কেটেই যাচ্ছিল। বড় বাঁচান বাঁচাইলা গো...।’

এদিকে পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘কেন মেহেরিন কই?’ অন্য একজন লিখেছেন, ‘ভাবির সাথে পরকিয়া। ফাহাদ ভাই জানে নাকি?’ 

বলে রাখা ভালো, মেহেরিন, ফাহাদ ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের চরিত্র। মেহেরিন চরিত্র অভিনয় করেছেন কেয়া পায়েল। এবং ফাহাদ চরিত্রে দেখা যায় ইরফান সাজ্জাদকে। 

ইএইচ/ 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর