নাট্যনির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যুকে কেন্দ্র করে শোবিজ অঙ্গনের অব্যবস্থাপনা, অভিনয়শিল্পীদের জীবনের অনিশ্চয়তা এবং রাষ্ট্রীয় উদাসীনতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেতা এবি রোকন। সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এ দেশে জীবিত মানুষের চেয়ে মৃত মানুষের কদর বেশি। খারাপ সময়ে জীবিত মানুষের পাশে কেউ দাঁড়ায় না। বরং তাদের ভাগ্যে জোটে কেবল অবহেলা আর অনিশ্চয়তা।
তিনি লেখেন, ‘জন্মভূমিতে জীবিত মানুষের থেকে মৃত মানুষের মূল্য অনেক বেশি। খারাপ সময় পার করা জীবিত মানুষের দিকে ফিরে তাকানোর সময় হয় না কারো, শুধুই অবহেলা। পেরেশার একদিনে হয় না পেরেশার মানুষ কে অনেক পেরেশানিতে ফেলে দেয় কখনো কখনো ছেলে মেয়েদের এতিম করে দেয়। কয়জন মানুষ ভালো আছে এই ইন্ডাস্ট্রিতে? কি ভবিষ্যত আছে এখানে? শুধু ভালোবেসে অনিশ্চয়তাপূর্ণ একটা জার্নি করে যাচ্ছে হাজার যুবক মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য।’
সজীব চলে গেলেন, কিন্তু আমাদের শেষ কাজটি মুক্তি পেল না: খায়রুল বাসার
পোস্টে এবি রোকন উল্লেখ করেন, সরকারি চতুর্থ শ্রেণির কর্মচারীদের চাকরির যে ধরনের নিশ্চয়তা থাকে, বিনোদন ইন্ডাস্ট্রির কর্মীদের তাও নেই। অথচ আমরা মানুষ কে আনন্দ দেওয়ার জন্য কত পরিশ্রম করে যাই। আমাদের বিপদে হাতে গোনা কয়েকজন কাছের মানুষ আগায় আসে বিপদগ্রস্ত ভাই ব্রাদারদের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের মানুষরা সকাল ৭ টায় বাসা থেকে বের হয়ে রাত ১২ টার পর বাসায় ফিরে। এমন অক্লান্ত পরিশ্রম করা মানুষ গুলোর নুন আনতে পান্তা ফুরানোর অবস্থায় বসবাস করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। এই কাজটা কে মনে প্রাণে ভালোবেসে ছেড়ে যেতে পারে না।
তার অভিযোগ, সৎ ও কর্মঠ মানুষের ভাগ্যের পরিবর্তন না হলেও তেলবাজ শ্রেণীর মানুষেরা ঠিকই তরতর করে ওপরে উঠে যায়। বলেন, ‘অনেকেই বছরের পর বছর যুগের পর যুগ পার করে দেয় কালো চুল গুলো সাদা হয়ে যায় তবুও ভাগ্যের তেমন কোনো পরিবর্তন হয় না। তারপরেও মনে আশা নিয়ে লেগে থাকে ভাবে হয়তো সামনের দিন গুলোতে সব ঠিক হয়ে যাবে। কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগ পার হয়ে যায় সরকারের পর সরকার পরিবর্তন হয়ে চলে যায় তবুও আমাদের ভাগ্যে কোনো পরিবর্তন হয় না। ভাগ্যের পরিবর্তন হয় এদেশের তেলবাজ শ্রেণীর মানুষদের। যারা তেলে মাথায় আরও বেশি তেল দিতে পারে তাদের। যাদের মাথায় তেল আছে তাদের মাথায় আরও বেশি তেল দেওয়ার জন্য বসে থাকে। একগাদা তেলবাজ মানুষরা তরতর করে উপরে উঠে যায়। অথচ যাদের মাথায় তেল নাই তারা পানি লাগানোর সুযোগটা ও পায় না এই তেলবাজদের জন্য।’
নাট্যনির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন
অভিনেতা শুধু শোবিজ ইন্ডাস্ট্রি নয়, দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন। রোকনের ভাষ্য, ‘দেশের সর্বস্তরের চলছে এমন ঘটনা। এজন্য আমাদের দেশ ও কোনো দিন আগায় যেতে পারবে না যতদিন না রাষ্ট্র মানুষদের সঠিক ব্যবহার করতে পারবে। রাষ্ট্র বিগত দিনে যে ভাবে চলছে এখনও তাই চলছে সামনেও একি ভাবে চলবে। এ দেশে কোনো দিন খেটে খাওয়া সৎ মানুষদের ভাগ্যের পরিবর্তন হবে না। একা ভালো থাকার মধ্যে কোনো আনন্দ নাই। সবাই মিলে ভালো থাকার মধ্যে আছে প্রকৃত সুখ শান্তি যা এদেশে অসম্ভব।’
সবশেষে হতাশা প্রকাশ করে রোকন বলেন, ‘আজ সজীব কাল আমি ও আপনি পরশু অন্য কোনো কাজ পাগল ভাই হারিয়ে যাবে কালের বিবর্তনে। তবুও আমরা কখনও আমাদের পরিবর্তন করবো না। সরকার ও করে দিবে না। সরকার তাদেরকে দেবে যারা কাজ কর্ম বাদ দিয়ে সারাদিন তাদের বন্দনা গাইবে। ভালো মানুষ ও কর্ম করে খাওয়া সৎ মানুষের দাম কোনো দিন রাষ্ট্র দেয়নি। সামনেও দেবে না। কারণ রাষ্ট্রের কাছে ভালো মানুষ মূল্যহীন।’
ইএইচ/




