মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পছন্দের খাবার খেয়ে চলচ্চিত্র পরিচালকের মৃত্যু

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০২৩, ০৯:২৬ এএম

শেয়ার করুন:

পছন্দের খাবার খেয়ে চলচ্চিত্র পরিচালকের মৃত্যু

শখ করে রেস্তরাঁর খাবার খেয়েছিলেন। বাড়ি ফিরেই হন অসুস্থ। হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। মাত্র ৪২ বছর বয়সে মৃত্যু হলো মালয়ালম পরিচালক বায়জু পারাভুরের।

মালয়ালম সিনেমার জগতে বেশ পরিচিতি রয়েছে বায়জুর। প্রায় ৪৫টি সিনেমা তৈরি করেছেন তিনি। শোনা গেছে, একটি সিনেমা সংক্রান্ত বিষয়ে আলোচনা করতেই কোঝিকোড়ের এক হোটেলে গিয়েছিলেন তিনি। সেখানকার রেস্তরাঁয় নাকি পছন্দের খাবার খেয়েছিলেন। পরিচালকের পরিবারের দাবি, বাড়ি ফিরেই অস্বস্তি হতে থাকে তার। সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গেল রোববার হাসপাতাল থেকে বায়জুকে ছাড়া হয়েছিল। নিজের বাড়িতে ফেরেন পরিচালক। ফের অসুস্থবোধ করেন। আবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার পর থেকে পরিচালকের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অনেক চেষ্টা করেছিলেন চিকিৎসকরা। কিন্তু শেষরক্ষা হয়নি।

সোমবার সকালে মৃত্যু হয় ৪২ বছরের পরিচালকের। খবর ছড়িয়ে পড়তেই শোকের আবহ তৈরি হয় মালয়ালম চলচ্চিত্র জগতে। এত কম বয়সে পরিচালকের এভাবে চলে যাওয়া অনেকেই মেনে নিয়ে পারছেন না। পরিবারের অভিযোগ, রেস্তরাঁর খাবারে জেরেই হয়ত বিষক্রিয়া হয়েছিল। আর তাতেই অকাল প্রয়াণ বায়জু বায়জু পারাভুরের। ঘটনায় এখনও পর্যন্ত পুলিশে কোনো অভিযোগ দায়ের হয়নি বলেই ভারতীয় গণমাধ্যমের খবর।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর