সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ডিম্বাশয় থেকে লিভারে ছড়িয়েছে ক্যানসার, এখন কেমন আছেন অভিনেত্রী?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পিএম

শেয়ার করুন:

ডিম্বাশয় থেকে লিভারে ছড়িয়েছে ক্যানসার, এখন কেমন আছেন অভিনেত্রী?

অনেক দিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন ভারতীয় অভিনেত্রী নাফিসা আলী। কিছু দিন আগে জানান ডিম্বাশয়ের ক্যানসার এখন চতুর্থ পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি জানালেন, লিভারেও ছড়িয়েছে কর্কট রোগ। অভিনেত্রীকে দেওয়া হচ্ছে ‘টার্গেটেড থেরাপি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

আগে থেকেই ক্যানসার উপশমের চিকিৎসা নিচ্ছিলেন নাফিসা। তবে লিভারের ছড়ানোয় চিকিৎসা পদ্ধতিতে আনা হয়েছে পরিবর্তন। গতকাল রোববার একটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। সেখানে হাসপাতালের বিছানায় দেখা গেছে তাকে। 

এ সময় নাফিসার হাতে ছিল আইভি ড্রিপ। অভিনেত্রী লেখেন, “আমার চিকিৎসার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে এবং এখন আমাকে ‘টার্গেটেড থেরাপি’ দেওয়া হচ্ছে। আমি লড়াই চালিয়ে যাচ্ছি। আমার পাশে থেকে সবসময় আমার মনোবল শক্ত রাখার জন্য ধন্যবাদ।”

এ সময় শারীরিক অবস্থা সম্পর্কে নাফিসা জানান, পিইটি/সিটি স্ক্যানের রিপোর্ট অনুযায়ী তার ওভারিয়ান ও পেরিটোনিয়াল ক্যানসার আরও ছড়িয়েছে এবং যকৃতের উপরিভাগে নতুন করে ক্যানসারের উপস্থিতি ধরা পড়েছে।

এদিকে অভিনেত্রীর অসুস্থতা সংক্রান্ত পোস্টে মন্তব্য করেছেন অনুরাগীরা। নাফিসার আরোগ্য কামনা করেছেন তারা। পোশাক শিল্পী ফারাহ আলী খান সাহস জুগিয়ে লিখেছেন, “লড়াই চালিয়ে যাও। তুমি শক্তিশালী, অসাধারণ ও সাহসী। তুমি অবশ্যই সফল হবে।”

বর্তমানে গোয়ায় বাস নাফিসার। ২০১৮ সালে তৃতীয়বার ক্যানসার আক্রান্তের কথা জানান তিনি। তখন থেকেই চলছে চিকিৎসা। তবে ক্যানসার থামাতে পারেনি অভিনেত্রীকে। রোগ শরীরে নিয়েই কাজ করছেন। ২০২২ সালে অমিতাভের বিপরীতে ‘উঁচাই’ ছবিতে অভিনয় করেন তিনি। সবশেষ ‘ম্যাক্স, মিন অ্যান্ড মেওজ়াকি’ ছবিতে দেখা গেছে তাঁকে।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর