শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আমিশার বাড়িতে চুরি, খোয়া গেছে পাঁচ লাখ রুপির অলংকার 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম

শেয়ার করুন:

আমিশার বাড়িতে চুরি, খোয়া গেছে পাঁচ লাখ রুপির অলংকার 

বলিউড তারকা আমিশা প্যাটেলের বাড়িতে বড়সড় চুরির ঘটনা ঘটেছে। পাঁচ লাখ রুপি মূল্যের অলংকার খোয়া গেছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

তবে চুরির ঘটনাটি মাস ছয়েক আগের। গেল জানুয়ারিতে আমিশার মুম্বাইয়ের চার্চগেটের বাড়ি থেকে হিরার বালা চুরি হয়। যার আনুমানিক মূল্য পাঁচ লাখ রুপি। বালা খোয়া গেলেও তৎক্ষণাৎ মামলা করেননি আমিশা। কেননা গৃহ পারিচারিকা সীমাকে সন্দেহ করছিলেন নায়িকার মা।

একাধিকবার সীমাকে গয়না ফেরত দিতে বলা হয়। স্বীকার করতে বলা হয় চুরির দায়। এভাবে ৫-৬ মাস কেটে গেলেও সে পথে হাঁটেননি সীমা। এমতবস্থায় অভিনেত্রী আইনের শরণাপন্ন হন। মেরিন ড্রাইভ থানায় মামলা ঠুকে দেন তার মা আশা প্যাটেল।

এরইমধ্যে পুলিশের জালে ধরা পড়েছেন সীমা। অভিযোগ পেয়ে তদন্তে নামলে বীরার থেকে থেকে আটক হন গৃহ পারিচারিকা। শুরুতে অজ্ঞাতনামা নারীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩০৬ ধারায় মামলা দায়ের করে পুলিশ। এরপর নামে তদন্তে। তখনই পুলিশের হাতে ধরা পড়েন সীমা।

এরইমধ্যে আদালতে পেশ করা হয়েছে সীমাকে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে চুরি যাওয়া গয়না এখনও ফেরত পাওয়া যায়নি। জানা গেছে,আমিশার বাড়িতে দেড় বছর ধরে কাজ করছিলেন সীমা। 

আমিশাকে সবশেষ দেখা গেছে ‘গদর ২’ ছবিতে। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘গদর’-এর সিক্যুয়েলটি তুমুল জনপ্রিয়তা পায়। জানা গেছে, ফের সকিনা হয়ে পর্দায় আসছেন আমিশা। এরইমধ্যে শুরু হয়েছে  ‘গদর ৩’-এর কাজ। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর