শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

খালি পকেটে রাস্তায় রিতেশ, একশো রুপি দিয়ে সাহায্য করেন পাপারাজ্জি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম

শেয়ার করুন:

খালি পকেটে রাস্তায় রিতেশ, এক শ রুপি দিয়ে সাহায্য করেন পাপারাজ্জি

বলিউডের অনেক তারকা আছে যাদের অতীতের গল্প চোখে জল এনে দেওয়ার মতো। কারও মাথার ওপর ছাদ ছিল না, কারও ছিল না কাজ। আবার কেউ খালি পকেটে ঘুরে বেড়িয়েছেন রাস্তায়। একই অভিজ্ঞতা তারকা খ্যাতি পাওয়ার পর হয়েছে রিতেশ দেশ্মুখের। এক শ রুপির জন্য মুম্বাইয়ের রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে তাকে। পরে সাহায্য করেন এক পাপারাজ্জি। 

নিশ্চয়ই প্রশ্ন জাগছে, তবে কি এতটাই দেওলিয়া হয়েছেন রিতেশ? ব্যাপারটা সেরকম না। আজকাল ডিজিটাল পেমেন্টে-ই স্বাচ্ছন্দ্যবোধ করেন তারকারা। তাই পকেটে নগদ অর্থ রাখার অভ্যাসটা গেছে। রিতেশের সঙ্গেই এমনটাই ঘটেছে। 

desh

ভারতীয় সংবাদমাধ্যমকে রিতেশ জানান, এক রাতে রেস্তোরাঁ থেকে বেরিয়ে দেখেন রাস্তায় এক শিশু কিছু জিনিসপত্র বিক্রি করছে। সাহায্যের উদ্দেশে তার থেকে কিছু কিনতে চান রিতেশ। সে সময় দেখেন পকেটে নগদ অর্থ নেই। কিছু বুঝে ওঠার আগেই এক ছবি শিকারি এসে পড়েন এবং অভিনেতাকে এক শ রুপি দিয়ে সাহায্য করেন।

ঘটনাটি নিয়ে রিতেশ বলেন, “আমরা রেস্তরাঁ থেকে বেরিয়ে আসছিলাম। তখন একটি শিশু এক শ রুপির কিছু একটা জিনিস বিক্রি করছিল। আজকাল আমরা এতটাই ক্যাশলেস হয়েছি যে কাছে টাকা ছিল না। এখন তো সবকিছুই ডিজিটাল, সঙ্গে টাকা রাখি না। একজন পাপারাজ্জি উদার মানসিকতার সঙ্গে এগিয়ে এসেছিলেন। তখন তার নামও আমি জানতাম না। এখন জানি, সম্ভবত তার নাম সুশীল মোহিতে। যদি আমি ভুল বলে থাকি তার জন্য খুবই দুঃখিত। তিনিই এগিয়ে এসে বলেছিলেন,আমি দিচ্ছি।”

rd_vcmt

রিতেশ জানান বাড়ি ফিরে ঘটনাটি স্ত্রি জেনেলিয়ার সঙ্গে শেয়ার করেন তিনি। ওই পাপারাজ্জির টাকা ফিরিয়ে দেওয়ার কথাও ভাবেন। কিন্তু নাম ঠিকানা না জানায় সম্ভব হচ্ছিল না। পরে ইনস্টাগ্রামে বিষয়টি ভাগ করে নেন এবং আলোকচিত্রীকে খুঁজে পান। এরপর ধার শোধ করেন রিতেশ। 

এতে পাপারাজ্জিদের নিয়ে ধারণা বদলে যায় অভিনেতার। বুঝতে পারেন তারা শুধু তারকাদের ছবি তুলতেই আগ্রহী না। অনেক সময় এভাবে বিপদে সাহায্য করতেও এগিয়ে আসেন। ঠিক সুশীল যেভাবে তাকে সাহায্য করেছেন। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর