বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রাজপালকে নতুন শর্ত আদালতের, না মেটালে খেতে হবে জেলের ভাত 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পিএম

শেয়ার করুন:

রাজপালকে নতুন শর্ত আদালতের, না মেটালে খেতে হবে জেলের ভাত 

সময়টা পক্ষে নেই বলিউড অভিনেতা রাজপাল যাদবের। চেক বাউন্স মামলায় আদালতে দৌড়ে দিন কাটছে। তবে সহজে সুরাহা হচ্ছে না। এরইমধ্যে ভারতীয় আদালত কারাবাস এড়াতে নতুন এক শর্ত জুড়ে দিলেন তাকে। দেশটির সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

রাজপাল যাদবকে মোটা অর্থ জমা দেওয়ার শর্ত দিয়েছেন উচ্চ আদালত। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট এক নির্দেশে জানান, আজ বুধবারের মধ্যে আদালতের রেজিস্ট্রিতে ৫ কোটি রুপি জমা দিতে হবে অভিনেতাকে। তবেই রেহাই পাবেন কারাবাসের সাজা থেকে।

rajpal-arrest_20260211_122617990

এর আগে প্রযোজনা সংস্থা ‘মুরলী প্রজেক্টস প্রাইভেট লিমিটেড’-এর সাতটি চেক-বাউন্স মামলায় হাই কোর্টে তিন মাসের কারাদণ্ড হয় রাজপালের। গেল জুলাই রায় বহাল রাখে আদালত। সেইসঙ্গে ১০ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয় অভিনেতাকে। 

এদিকে ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাজপাল। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনের বেঞ্চে তাঁর আবেদনের মৌখিক উল্লেখ করা হয়। শুনানি শেষে আদালত রাজপালকে ৫ কোটি রুপি জমা দেওয়ার নির্দেশ দেন। সেইসঙ্গে আগামী ১৫ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়।

rajpal_kn_20260211_155441142

গেল ফেব্রুয়ারিতে চেক বাউন্স মামলায় গ্রেফতার হন রাজপাল। সে সময় ১১ দিন কারাবাসের পর দিল্লি হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দেন তাকে। সেইসঙ্গে বেঁধে দেওয়া হয় কিছু শর্ত। গেল জুলাইয়ে উচ্চ আদালত রাজপালকে ৩ মাসের কারাবাস দেন। সে রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলে এই শর্তের মুখোমুখি হতে হলো অভিনেতাকে। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর