ভারতের জনপ্রিয় তারকা দম্পতিদের মধ্যে অন্যতম বিরাট-আনুশকা। একজন ২২ গজে দাপট দেখান। অন্যজন বলিউডে। দুজনের ভক্তসংখ্যাও অগণিত। তবে সেসব ফেলে দম্পতি বাসা বেঁধেছেন লন্ডন। এর কারণ জানালেন বলিউড তারকা মাধুরী দীক্ষিতের স্বামী ডা. শ্রীরাম নেনে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীরামের কথানুযায়ী বিরাট-অনুশকার ভারত ছাড়ার মূল কারণ নিরিবিলি জীবন যাপন। কেননা ভারতে নিজেদের সাফল্যটুকুও উপভোগ করতে পারছিলেন না তারা। এজন্য লন্ডন চলে যাওয়ার কথা ভাবছিলেন।

সম্প্রতি এক পডকাস্টে এসেছিলেন শ্রীরাম। সেখানে বিরাট-আনুশকার সঙ্গে নিজের কথোপকথনের স্মৃতিচারণ করে নেনে বলেন, এক দিন আনুশর সঙ্গে আমাদের কথা হচ্ছিল। কথাটা বেশ ভালো লেগেছিল। ওরা লন্ডনে চলে যাওয়ার কথা ভাবছিলেন। কারণ এখানে তারা নিজেদের সাফল্য উপভোগ করতে পারেন না। ওরা কী পরিস্থিতির মধ্যে দিয়ে যান, সেটা বুঝতে পারি। ওরা যা-ই করেন, তা নিয়েই মানুষের আগ্রহ। একটা সময়ে আমরা এই ভাবেই নিজেদের মধ্যে একা হয়ে যাই।”
দুজনেই তারকা হওয়ায় বিরাট ও আনুশকাকে নিয়ে জন সাধারণের প্রবল আগ্রহ। তাদের জীবনের যে কোনো ঘটনায় হামলে পড়ে সবাই। যা বাড়তি চাপ মনে হতো বিরুশকার। ছেলেমেয়েদের নিয়ে লন্ডন চলে গেলে সেই চাপ কিছুটা কমবে বলে মনে হয়েছিল এ দম্পতির।

২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন আনুশকা-বিরাট। ইতালির মিলানে বেশ ধুমধাম করে হয়েছিল সে বিয়ে। ২০২১ সালে প্রথম সন্তানের জন্ম দেন আনুশকা। তার দুই বছর যেতেই নতুন অতিথি আসছে বিরুশকার ঘরে।
আরআর




