শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

ক্রিকেট না, অন্য যে ক্ষমতার কারণে বিরাটকে বিয়ে করেন আনুশকা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০২৬, ০২:০৫ পিএম

শেয়ার করুন:

ক্রিকেট না, অন্য যে ক্ষমতার কারণে বিরাটকে বিয়ে করেন আনুশকা 

যৌথ জীবনে নয়টি বসন্ত কাটালেন বলিউডের নায়িকা আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেটার। তাদের ঘর আলো করে আছে ভালোবাসার ফসল দুই সন্তান। এতদিন পর আনুশকা জানালেন ক্রিকেটার বলে বিরাটকে বিয়ে করেননি তিনি। কোহলির অন্য এক ক্ষমতা মুগ্ধ করেছিল তাকে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের আগে দীর্ঘ প্রেমে ছিলেন বিরাট-আনুশকা। সেসময় অভিনেত্রী খেয়াল করতেন বিরাট সব ঠিকঠাক মনে রাখতে পারেন। টুকিটাকি বিষয়ও ভুলে যান না। ২২ গজের অধিনায়কের এই গুণই বিয়ে পর্যন্ত যেতে ভাবিয়েছিল আনুশকাকে। 

1610787505_6002aab168a12_virushka-3

অভিনেত্রীর কথায়, ‘‘আমি আসলে সব ভুলে যাই। ফোন, চাবি— কোথায় যে কী রাখছি, কিছুই মনে রাখতে পারি না। বিরাটের দেখলাম, কী ভাল স্মৃতিশক্তি। তখনই ভেবে নিয়েছিলাম যে, বিয়ে করলে ওকেই করব।’’

২০১৭ সালে ইতালির তাসকানিতে বিয়ে করেন বিরাট-আনুশা। জমিয়ে সংসার করছেন দুজন। মুম্বাই ছেড়ে থিতু হয়েছেন লন্ডনে। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর