প্রশংসা কুড়াচ্ছে সদ্য মুক্তিপ্রাপ্ত ভারতীয় সিনেমা ‘ববীতা সিংহ রিপোর্টিং’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে নিমিশা সাজায়ান। অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর ববিতা সিংয়ের চরিত্রে জন্য ১৪ কেজি ওজন বাড়াতে হয়েছে তাকে। তবে জার্নি সহজ ছিল না। বারবার হাল ছেড়েছেন। প্রশিক্ষকের প্রতি কাতর আকুতি জানিয়েছেন, আর পারছেন না তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজের ইনস্টাগ্রামে ববীতা হয়ে ওঠার গল্প বলেছেন নিমিশা। তার দাবি, চরিত্রটির জন্য নিজেকে প্রস্তুত করতে ৫৮ থেকে ৭২ কেজির হতে হয়েছিল তাকে। লক্ষ্যে পৌঁছানোর কৃতিত্ব তিনি দেন প্রশিক্ষক অলী শিফাসকে।

নিমিশা লেখেন, ‘এই চরিত্রের জন্য প্রায় ১৪ কেজি ওজন বাড়িয়েছিলাম (৫৮ কেজি থেকে ৭২ কেজি)। প্রথম ১০ দিন সম্ভবত সবচেয়ে কঠিন ছিল। ঠিকমতো ঘুম হত না, মেজাজ গরম থাকত, প্রচণ্ড ক্লান্তি, হতাশা— সব মিলিয়ে সত্যিই মনে হয়েছিল, আমার দ্বারা এই কাজ সম্ভব না।’
ওজন বাড়ানোর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে যথেষ্ট ধকল সইতে হয়েছে নিমিশাকে। মাঝে মাঝে হাল ছেড়ে প্রশিক্ষকের সামনে বসে হাপুস নয়নে কেঁদেছেন। অভিনেত্রীর কথায়, “এমন দিনও গেছে, আমি ট্রেনারের সামনে বসে কেঁদে ভাসিয়েছি। তাঁকে বারবার বলেছি, ‘আমি আর এ সব করতে পারছি না।’ অলী, তুমি পাশে না থাকলে সত্যিই মনে হয় আমি হাল ছেড়ে দিতাম। তুমি আমার শক্তি হয়ে, ঢাল হয়ে পাশে ছিলে। যখনই প্রয়োজন হয়েছে, তখনই তুমি আমাকে আরও উৎসাহ দিয়ে এগিয়ে যেতে সাহায্য করেছ।”

পেছনে তাকালে এখন নিমিশার মনে হয় শুধু ওজন কমানো না, ধৈর্য রাখা এবং গোটা প্রক্রিয়ার ওপর ভরসা করাও ছিল এর গুরুত্বপূর্ণ অংশ। তিনি লেখেন, ‘এখন পেছন ফিরে তাকালে বুঝতে পারি, এই যাত্রার উদ্দেশ্য শুধু ওজন কমানোই ছিল না। এটা ছিল ধৈর্য ধরার, প্রক্রিয়াটির ওপর বিশ্বাস রাখার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবে, সঠিক মানুষটিকে পাশে পাওয়ার বিষয়।’
প্রশিক্ষক অলীর প্রতি কৃতজ্ঞ অভিনেত্রী লেখেন, ‘তুমি শুধু পাশে থেকে আমার লড়াইটাকে অনেক সহজ করে দিয়েছ। আমার সেরা প্রশিক্ষক, সবচেয়ে বড় উৎসাহদাতা এবং সবসময় পাশে থাকা মানুষ— আমার ওপরে বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। এমনকি, যে দিনগুলোতে আমি নিজেই নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম, সে দিনগুলোতেও তুমি আমার ওপর বিশ্বাস রেখেছিলে। তোমাকে ছাড়া এটা করতে পারতাম না।’
_20260831_143116148.jpg)
‘ববীতা সিংহ রিপোর্টিং’-এর নির্মাতা অম্বিকা পণ্ডিত। নিমিষা ছাড়াও অভিনয় করেছেন বরুণ সোবতী, রাজেশ কুমার প্রমুখ। অ্যামাজ়ন প্রাইম ভিডিওতে প্রচারিতে দেখা যাচ্ছে সিনেমাটি।
আরআর




