সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ঢাকা

ডেঙ্গুতে স্ত্রীর মৃত্যুর পরদিনই হৃদরোগে আক্রান্ত ড্রামার রুশদী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৯:৫৭ এএম

শেয়ার করুন:

ডেঙ্গুতে স্ত্রীর মৃত্যুর পরদিনই হৃদরোগে আক্রান্ত ড্রামার রুশদী

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রিয়তমা স্ত্রীকে হারানোর শোক সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় ব্যান্ড ‘বাংলা ফাইভ’-এর ড্রামার আদনান রুশদী। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ)চিকিৎসাধীন রয়েছেন। 

পারিবারিক সূত্র থেকে জানা যায়, গত শনিবার (২৯ আগস্ট ২০২৬) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুশদীর স্ত্রী শিরিন সুলতানা। জীবনসঙ্গীর এমন আকস্মিক প্রয়াণে মানসিকভাবে ভেঙে পড়েন। এরপর স্ত্রীর মৃত্যুর ঠিক পরদিনই রোববার (৩০ আগস্ট) বিকেলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটায় সিসিইউতে ভর্তি করা হয়। এই দম্পতির চার বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। 

 

আদনান রুশদী শুধু ‘বাংলা ফাইভ’ ব্যান্ডই নয়, দীর্ঘ সংগীতজীবনে দেশের আরও বেশ কিছু ব্যান্ডের সঙ্গে ড্রামস বাজিয়েছেন। এর মধ্যে ২০০৫-০৬ সালের দিকে তিনি জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’-এর সঙ্গেও যুক্ত ছিলেন। 

সাবেক সহকর্মীর খবর জানিয়েছে ‘চিরকুট’ ব্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘রুশদি ভাই আমাদের ব‍্যান্ডে কিছুদিন ড্রামস বাজিয়েছিলেন, আমাদের সহযাত্রী ছিলেন ২০০৫-৬ এর দিকে। উনি আমাদের শুভাকাঙ্খী হতে ভোলেননি কখনো। শনিবার (২৯ আগস্ট) ভাইয়ের স্ত্রী ডেঙ্গু আক্রান্ত হয়ে আকস্মিক অকাল মৃত‍্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এরপর আজ রোববার রুশদি ভাই হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি। তাদের একটি ছোট্ট ছেলে সন্তান রয়েছে। পুরো পরিস্থিতিতে আমরা গভীরভাবে শোকাহত, ভাষাহীন। স্রষ্টার কাছে বিনীত প্রার্থনা―এই কঠিনতম সময়ে ভাইয়ের পরিবারকে তিনি এই দুঃসময় মোকাবিলার শক্তি দিন। রুশদি ভাই দ্রুত সুস্থ হয়ে উঠুন।’

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর