রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

হিজাবে দীপিকা রণবীরের দাড়ি, হঠাৎ পরিবর্তন তারকা দম্পতির! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৫, ০১:৫৬ পিএম

শেয়ার করুন:

হিজাবে দীপিকা, রণবীরের দাড়ি, হঠাৎ পরিবর্তন তারকা দম্পতির! 

কন্যার নাম দুয়া রেখে আলোচনায় এসেছিলেন দীপিকা পাডুকোন। মুসলিম ঘরানার নামের কারণে অনেকে নাখোশ হয়েছিলেন রণদীপ দম্পতির ওপর। এবার দুজনে ধরা দিলেন ভিন্ন লুকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি এক ভিডিওতে দেখা গেছে, হিজাব পরেছেন দীপিকা। অন্যদিকে রণবীরের মুখে লম্বা দাড়ি। দুজনে ঘুরে ঘুরে আবুধাবি শহর দেখাচ্ছেন দর্শককে। যা দেখে কৌতূহলী হয়ে পড়েছেন নেটিজেনরা। 

 

1725780710_deepika-8_20240908_140755561_20240908_162853203_20241107_124336728

মূলত এটি একটি বিজ্ঞাপন। আবুধাবির পর্যটন বিভাগের জন্য একটি বিজ্ঞাপন করেছেন তারা। মেয়ে হওয়ার পর এই প্রথম একসঙ্গে কাজ করলেন দুজনে। দুবাইয়ের সংস্কৃতি ও ঐতিহ্যের কথা মাথায় রেখে পোশাকের ক্ষেত্রে হিজাব বেছে নেন দীপিকা।

অভিনেত্রীর নতুন এই রূপ দেখে কেউ কেউ লিখেছেন, ‘‘মাশাআল্লাহ, অপূর্ব লাগছে।’’ কারও মতে, ‘‘হিজাবে যেন আরও সুন্দর লাগছে দীপিকাকে।’’

sakkhi-20230613200115

এদিকে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না দীপিকা-রণবীরের। একের পর এক ছবি থেকে বাদ পড়ছেন। গত দুই বছরে তেমন কোনো ছবি নেই রণবীর সিংহের হাতেও।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর