শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ঢাকা

প্রেমের নাটক করার বয়স নাই: ফারিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ১০:৩৭ এএম

শেয়ার করুন:

প্রেমের নাটক করার বয়স নাই: ফারিয়া

যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ এবং সামাজিক শৃঙ্খলা রক্ষার দাবিতে প্রেমনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধের জন্য সরকারের সংশ্লিষ্ট দফতরে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। নোটিশ পাঠানোর ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। এই তালিকায় রয়েছে ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। 

নোটিশের খবর প্রকাশের পর তিনি লিখেছেন, ভাগ্যিস আমার প্রেমের নাটক করার মতো বয়স নাই! আমার কোনো টেনশন নাই। এখন থেকে  শুধু পরকীয়ার নাটক হবে। অথবা এক স্বামীর চার স্ত্রী, তারা একসাথে ঘুড়ে, খায় টিকটক করে এমন গল্প। বা, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, হাইজ‍্যাকের গল্প, কিংবা এখন থেকে শুধু ছেলেরাই নাটক করতে পারে। মেয়েরা অভিনয় বাদ দিয়ে বাজার থেকে সি-ফুড কিনে রান্না করে টেবিলে ঢেলে দিবে। ওহ, ঘরে তো আবার গ‍্যাস নাই, রান্না করবে কীভাবে। দুঃখিত রান্নাও বাদ দেন। আরাম করেন। টিভি দেখেন। ও সরি সরি, বিদ‍্যুও তো নাই টিভি দেখবেন কেমনে? থাক, মোবাইলই টিপেন। আমার মতো উল্টা পাল্টা স্টেটাস দেন। আচ্ছা, বেশি ফোন টিপলে কিন্তু চার্জ শেষ হয়ে যাবে। এদিকে আবার আমার মতো স্টেটাস দিলে কমেন্ট পাবেন। 

 তিনি আরও লিখেছেন, ‘লাল আপ্পি কেমন লাগছে নতুন স্বাধীনতা? অনেক ভেবে সমাধান বের করলাম। সব বাদ দিয়ে ঘর থেকে বের হোন, অটোরিকশায় করে ঘুরেন। এক্সিডেন্ট করে এমনেই মরে যাবেন। আপনার আর টেনশনের কিছু নাই। টেনশন সব আত্মীয় স্বজনদের। ছোট থেকে অনেক জ্বালায়েছে এরা, এখন বছর বছর কবরের চাঁদা দেখ।’

নোটিশে বলা হয়েছে, বর্তমান নাটক ও চলচ্চিত্রে মাত্রাতিরিক্ত প্রেম এবং রোমান্টিক কনটেন্টের আধিক্য দেখা যাচ্ছে। ফলে যুবসমাজ ও শিক্ষার্থীরা পড়াশোনা ও ক্যারিয়ার থেকে দূরে সরে যাচ্ছে। এছাড়া এসব কনটেন্টে পরকীয়া ও বিবাহবহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক করে তোলা হচ্ছে। যা সমাজের নৈতিক কাঠামো ধ্বংস করছে।

সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ তুলে ধরে নোটিশে বলা হয়, সংবিধানের ২১(১) অনুচ্ছেদ অনুযায়ী আইন মানা ও শৃঙ্খলা রক্ষা প্রত্যেক নাগরিকের কর্তব্য। এছাড়া সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী বাকস্বাধীনতার ক্ষেত্রে শালীনতা ও নৈতিকতার বাধানিষেধ রয়েছে এবং ২৩ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংস্কৃতি রক্ষা রাষ্ট্রের দায়িত্ব।

নোটিশে আরও জানানো হয়, প্রেমভিত্তিক কনটেন্ট বন্ধ করে এর পরিবর্তে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং প্রতিরক্ষানির্ভর চলচ্চিত্র ও নাটক নির্মাণে বাধ্যতামূলক নির্দেশনা দিতে হবে। আগামী ১০ দিনের মধ্যে এই বিষয়ে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ না নিলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর