মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

সোহমের বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ, থানায় মামলা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ১২:৫৫ পিএম

শেয়ার করুন:

সোহমের বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ, থানায় মামলা 

টলিউড অভিনেতা ও রাজনীতিবিদ সোহম চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ ওঠা যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবার তার বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ উঠেছে। মামলাও হয়েছে থানায়। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হএয়ছে, সোহমের বিরুদ্ধে অভিযোগ এনেছেন রাজকাপুর শর্মা নামের এক কাঠমিস্ত্রি। অভিনেতার বাড়িতে আলমারি তৈরির কাজের বকেয়া পারিশ্রমিক চাইতে গেলে তাঁকে মারধর করা হয়। এ অভিযোগের ভিত্তিতে বেহালা থানায় এফআইআর দায়ের করেছেন।

অভিযোগকারীর দাবি, গত ১২ মে সোহমের বাড়িতে একটি আলমারি বানানোর কাজ পান তিনি। ৫৫ হাজার রুপির চুক্তিতে অগ্রিম ৩০ হাজার রুপি দেওয়া হয়। কাজের প্রায় ৮০ শতাংশ শেষ হওয়ার পর আরও দুটি আলমারি তৈরির কাজ দেওয়া হয়।

এরপর বলা হয়েছে, কাজের প্রায় ৫০ শতাংশ শেষ হলেও বকেয়া পরিশোধ না করায়  পাওনা চাইতে যান রাজকাপুর। সে সময় তাঁকে গালিগালাজ করেন অভিনেতা। মারধরও করেন। ওই সময় সোহমের সঙ্গে যোগ দেন তার দেহরক্ষী তোতন সর্দার। 

তেতন ও সোহমের বিরুদ্ধে গালিগালাজ, প্রাণে মারার হুমকি এবং ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি সোহম। একাধিকবার চেষ্টা করা হলেও ভারতীয় সংবাদমাধ্যমের ফোন ধরেননি তিনি।

গেল জুলাইতে এক ব্যবসায়ীর থেকে ৬৮ লাখ রুপি প্রতারণার অভিযোগ ওঠে সোহমের বিরুদ্ধে। সঙ্গে ছিল প্রাণনাশের হুমকি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ। সে সময় টালিগঞ্জের চারু মার্কেট থানায় অভিযোগ জানান ওই ব্যবসায়ী। এর আগে এক রেস্তরাঁয় শুটিং করতে গিয়েও ঝামেলা পাকিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর