বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ঢাকা

সোহমের বিরুদ্ধে প্রতারণা ও প্রাণনাশের হুমকির অভিযোগ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০৩:১৩ পিএম

শেয়ার করুন:

সোহমের বিরুদ্ধে প্রতারণা ও প্রাণনাশের হুমকির অভিযোগ 

ফের আইনি জটিলায় টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী। লক্ষাধিক টাকার প্রতারণা এবং এক ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতার বিরুদ্ধে চারু মার্কেট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী শেখ শাহিদ ইমাম।

অভিযোগকারীর ব্যবসায়ীর দাবি, ২০২১ সালে একটি সিনেমার কাজের সুবাদে তাঁর কাছ থেকে ৬৮ লক্ষ টাকা নিয়েছিলেন সোহম। প্রথমে সিনেমাটির নাম ‘মানিকজোড়’ রাখা হলেও পরবর্তীতে তা পরিবর্তন করে রাখা হয় ‘পাকা দেখা’। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি বেশ ভালো ব্যাবসা করেছিল। তবে সিনেমায় লগ্নিকারীর লাভের ভাগ দেওয়া তো দূরের কথা পাওনা টাকা পরিশোধ গড়িমসি শুরু করেন অভিনেতা।

এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে শেখ শাহিদ ইমাম বলেন, ‘সোহমের সহকারী অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সাউথ সিটি মলে একদিন দেখা হয়েছিল। পাওনা টাকা ফেরত চাইতে গেলে প্রাণে মারার হুমকি দেয়। বলা হয়, যদি টাকা চাই তাহলে সমস্যায় পড়ে যাব। টাকার জন্য চাপ দিলে আমার অবস্থা খারাপ করে ফেলবে। পরে সোহমের সঙ্গে দেখা করলে জানান টাকা দিতে পারবেন না।’

অভিযোগকারীর আরও দাবি, ঘটনার সময় সোহম বিধায়ক থাকায় ক্ষমতার অপব্যবহার করে নানাভাবে প্রভাব খাটানোর চেষ্টা করেন। পরবর্তী শাহিদ জানতে পারেন, ‘পাকা দেখা’ সিনেমার স্যাটেলাইট স্বত্ব বিক্রি করা হলেও সেই অর্থের কোনো ভাগ তাঁকে দেওয়া হয়নি।

প্রতারণার অভিযোগ এটি প্রথম নয়, এর আগে চলতি বছরের জুন মাসে প্রতারণার অভিযোগে শিরোনামে এসেছিলেন সোহম। সে সময় কৌশিক কর্মকার নামের এক ব্যবসায়ী অভিযোগ করেছিলেন, সোহমের প্রযোজনা সংস্থা ‘সোহম এন্টারটেইনমেন্ট’-এ বিনিয়োগের জন্য তিনি ১ কোটি ৫ লক্ষ টাকা দিয়েছিলেন। শেষ পর্যন্ত ছবিটি তৈরি করা হয়নি। অথচ সেই বিপুল পরিমাণ অর্থ ফেরত না দিয়ে ব্যবসায়ীকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর