মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

এক রাতের জন্য কত নেবেন— অভিনেত্রীর ইনবক্সে কুপ্রস্তাব

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ১২:০৬ পিএম

শেয়ার করুন:

এক রাতের জন্য কত নেবেন— অভিনেত্রীর ইনবক্সে কুপ্রস্তাব

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এ ‘জরিনা’ চরিত্রে অভিনয় করে খবরের শিরোনামে এসেছিলেন অভিনেত্রী অনংশা বিশ্বাস। সাহসী চরিত্রে বেশ প্রশংসিত হয়েছিলেন। কিন্তু পর্দায় সাহসী চরিত্রে অভিনয়ের কারণে বাস্তব জীবনে নেমে এসেছিল কালো অন্ধকার। কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল এই অভিনেত্রীকে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনংশা জানান, ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটির প্রথম সিজন মুক্তির পর তাঁর সামাজিক মাধ্যমের ইনবক্সে একের পর অশালীন বার্তা ও কুপ্রস্তাব আসতে শুরু করে। দর্শকদের একাংশ তাঁকে বাস্তব জীবনেও ‘জরিনা’র মতো ভেবে নিয়েছিলেন। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।

image

সেই দিনগুলোর কথা স্মরণ করে অভিনেত্রী বলেন, ‘বিষয়টি আমাকে বেশ দুর্বল করে দিয়েছিল। মনে হয়েছিল, আমার কাজই আমার সরস্বতী। আমি সম্পূর্ণ নিষ্ঠা ও সততা দিয়ে কাজটি করেছি। তাহলে মানুষ কেন এমন বাজে কথা বলছে?’

অনংশা জানান, তিনি একেবারেই পর্দার জরিনার মতো  নন। তিনি একজন শিক্ষিত বাঙালি ঘরের মেয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর ও সত্যজিৎ রায়ের সাংস্কৃতিক মাটিতে তাঁর বেড়ে ওঠা।

image

ইনবক্সে আসা কুপ্রস্তাব প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “লোকে আমাকে সরাসরি মেসেজ করে অবলীলায় জানতে চায়, ‘আপনি এক রাতের জন্য কত নেবেন? আমাদের সঙ্গে দুইদিনের জন্য মরিশাস চলুন। অন্তত একটা সপ্তাহ কাটিয়ে আসি।’ আজও আমার সামাজিক মাধ্যমের ইনবক্স এ ধরনের আপত্তিকর ও কুরুচিপূর্ণ প্রস্তাবে ভরে থাকে। ব্যক্তিগতভাবে এই ধরনের অভিজ্ঞতা নিয়ে প্রকাশ্যে কথা বলতে পছন্দ করি না। তবে সমাজের মানুষের চিন্তাভাবনা ও মানসিকতার পরিবর্তন ঘটানোর জন্য মুখ খুলতে বাধ্য হয়েছি।”

যদিও এই ঘটনাগুলোকে এক অর্থে নিজের নিখুঁত অভিনয়ের বড় একটি স্বীকৃতি হিসেবে দেখেন অনংশা বিশ্বাস। ‘মির্জাপুর’- অভিনেত্রীর কথায়, ‘ঘটনাগুলোকে এক অর্থে আমার নিখুঁত অভিনয়ের স্বীকৃতি হিসেবেই দেখতে ভালোবাসি। চরিত্রটি পর্দায় জীবন্ত করে ফুটিয়ে তুলতে পেরেছিলাম বলেই দর্শকরা আমাকে বাস্তবের সঙ্গে গুলিয়ে ফেলেছিলেন। তবে পর্দার বাইরের বাস্তব জীবনে আমি ভীষণ শান্ত স্বভাবের মানুষ। নিজেকে প্রচারের আলো থেকে দূরে রাখতে পছন্দ করি। আমি পার্টি কিংবা মদ্যপান থেকে সবসময় শত হাত দূরে থাকি।’  

image

সুধীর মিশ্রর ‘খোয়া খোয়া চাঁদ’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটে। তবে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান অ্যামাজন প্রাইমের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এ ‘জরিনা’ চরিত্রের মাধ্যমে। ‘মির্জাপুর’ ছাড়াও তিনি ‘হস্টেজেস’ ,‘কালা’-এর মতো জনপ্রিয় ওয়েব সিরিজে অভিনয় করেছেন। পাশাপাশি তাঁকে ‘লাভ শুভ তে চিকেন খুরানা’, ‘ফ্রড সাইয়াঁ’, ও ‘বাস্তার: দ্য নক্সাল স্টোরি’-র মতো বলিউড সিনেমায় দেখা যায়।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর