সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

হলিউড ‘ওয়াক অব ফেমে’ ইমরান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ১২:০২ পিএম

শেয়ার করুন:

হলিউড ‘ওয়াক অব ফেমে’ ইমরান 

আমেরিকায় বসবাসকারী বাংলা ভাষাভাষীদের গান শোনাতে দেশটিতে অবস্থান করছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। কনসার্টে অংশ নেওয়ার পাশাপাশি তিনি ঘুরে দেখছেন ডোনাল্ড ট্রাম্পের দেশ। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে হলিউড বুলেভার্ড ও ভাইন স্ট্রিটের ফুটপাতজুড়ে গড়ে ওঠা বিশ্বের অন্যতম বিখ্যাত স্থান হলিউড ‘ওয়াক অব ফেম’-এ গিয়েছিলেন তিনি। যেখানে বিশ্বের খ্যাতনামা তারকাদের সম্মানে বসানো হয়েছে বিশেষ তারকা-চিহ্ন। খোদাই করা রয়েছে তাঁদের নাম।

সেখানে পপসংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের নামের পাশে ছবি ধারণ করেছেন গায়ক। রোববার এক পোস্টে প্রিয় তারকার স্মৃতিতে আবেগাপ্লুত হয়ে তিনি লেখেন, ‘যার কোটি কোটি ফ্যান এখনও জন্ম হয়নি। কারণ যেই জেনারেশন আসুক না কেন, মাইকেল জ্যাকসনের ফ্যান তাকে হতেই হবে।’

image

ইমরানের পোস্টের ব্যাকগ্রাউন্ডে শোনা যায়, মাইকেলের জনপ্রিয় গান ‘বিট ইট’। গানটি ১৯৮২ সালের ৩০ নভেম্বর তাঁর জনপ্রিয় ‘থ্রিলার’ অ্যালবামে প্রকাশিত হয়।

গায়কের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা গেছে, আগামী ৩ সেপ্টেম্বর শেষ হবে আমেরিকা সফর।

মাইকেল জ্যাকসনকে নিয়ে দেশের শোবিজ তারকাদের উন্মাদনার শেষ নেই। সম্প্রতি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরও ‘হলিউড ওয়াক অব ফেম’-এ খোদাই করা মাইকেল জ্যাকসনের নামের সঙ্গে ছবি প্রকাশ করেছিলেন।

ইএইচ/

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর