সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

ভারতের প্রথম নারী মিমিক্রি শিল্পী আশা সিং জয়সওয়াল আর নেই

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০৯:৫৭ এএম

শেয়ার করুন:

ভারতের প্রথম নারী মিমিক্রি শিল্পী আশা সিং জয়সওয়াল আর নেই

ভারতের বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। চলে গেলেন প্রবীণ অভিনেত্রী ও ভারতের প্রথম নারী মিমিক্রি শিল্পী আশা সিং জয়সওয়াল। গত ২২ আগস্ট সন্ধ্যায়  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে আকাশ ভরদ্বাজ। পারিবারিক সূত্রে জানা যায়, ২২ আগস্ট রাত সাড়ে সাতটার দিকে মুম্বাইয়ে মারা যান আশা।

বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন আশা কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারীর কণ্ঠ নকল করে দর্শকমহলে ব্যাপক পরিচিতি পান। এছাড়া বি আর চোপড়ার বিখ্যাত পৌরাণিক ধারাবাহিক ‘মহাভারত’-এ দ্রোণাচার্যের স্ত্রী এবং কৃপাচার্যের বোন ‘কৃপী’র চরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি তিনি সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি ‘আশা ইভেন্টস অ্যান্ড ফিল্মস’ নামের একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। 

মায়ের প্রয়াণে এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন তার ছেলে আকাশ। তিনি লিখেছেন, ‘আমার মা একজন সত্যিকারের আয়রান-লেডি ছিলেন। আপনারা সবাই মায়ের আত্মার শান্তির জন্য প্রার্থনা করবেন। দয়া করে সোশ্যাল মিডিয়ায় আমার মায়ের কাজগুলো দেখবেন এবং তাঁকে মনে রাখবেন। এতে তিনি যেখানেই থাকুন না কেন, খুব খুশি হবেন। কারণ, তিনি বিশ্বাস করতেন মানুষ তাঁর কাজ মনে রাখলে তাঁর আত্মা শান্তি পাবে।’

আশার ছেলে আরও লিখেছেন, ‘মায়ের কাছে তাঁর কাজই ছিল জীবনের সবকিছু। মৃত্যুর পর এই কাজই তাঁকে মুক্তি দেবে। মাকে হারানোর কোনো দুঃখ নেই। মৃত্যুকে ঘিরে কোনো শোক নয়, এটাই ছিল মায়ের জীবনের শেষ বার্তা।’

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর