রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

মাদক সরবরাহের অভিযোগে গ্রেফতার শহিদ কাপুরের সহশিল্পী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০৬:২৮ পিএম

শেয়ার করুন:

মাদক সরবরাহের অভিযোগে গ্রেফতার শহিদ কাপুরের সহশিল্পী 

মাদক সরবরাহের অভিযোগে গ্রেফতার বলিউড অভিনেতা রুহুল্লাহ মেহদী। মুম্বাইয়ের মীরা রোডের কাশিমীরা এলাকা থেকে গ্রেফতার করা হয় এ অভিনেতা ও মডেলকে। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাশিমীরা থানার অপরাধদমন শাখা ২৮ গ্রাম এমডি মাদক উদ্ধার করেছে, যার আনুমানিক বাজারমূল্য ৫.৬০ লক্ষ রুপি। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। দায়ের হওয়া এফআইআর অনুযায়ী, মামলায় মূল অভিযুক্ত হিসাবে নাম রয়েছে মেহদীর। উল্লেখ্য, এমডি (মিথাইলিনডাইঅক্সিমিথামফেটামিন) মাদকটিকে এমডিএমএ-ও বলা হয়। নিষিদ্ধ এই মাদক সেবনে সংশ্লিষ্ট ব্যক্তির মানসিক উত্তেজনা দ্রুত বৃদ্ধি পায় এবং সাময়িক ভাবে তাঁর ভাবনার বিকৃতিও প্রকাশ পায়।

আগে থেকেই মাদক বিক্রির খবর ছিল। এরপরই ফাঁদ পাতে পুলিশ। ভুয়া ক্রেতা সেজে অপরাধী ধরার ছক কষে তারা। তাদের ফাঁদে ধরা পড়ে কাসিফ নামের এক ব্যক্তি। তাকে জিজ্ঞাসাবাদ করতেই মেহদীর নাম আসে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ।

ওই তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় মেহদীকে। দেবা সিনেমায় শহীদ কাপুরের সহ শিল্পী হিসেবে দেখা গিয়েছিল মেহদীকে। এছাড়া কয়েকটি ওয়েব সিরিজেও দেখা গেছে মেহদীকে।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর