রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

প্রচারের জন্য বিচ্ছেদের ঘোষণা, যা বললেন অভিনেত্রী   

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ১০:০২ এএম

শেয়ার করুন:

প্রচারের জন্য বিচ্ছেদের ঘোষণা, যা বললেন অভিনেত্রী   

সম্প্রতি শেষ হয়েছে নেটফ্লিক্সের আলোচিত রিয়েলিটি শো ‘লক আপ ২’। তবে এর রেশ এখনও কাটেনি। এই শোয়ের মাধ্যমে টেলিভিশন অভিনেতা গৌরব খান্নার সঙ্গে বিচ্ছেদের কথা প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চমোলা। এরপর থেকেই শুরু হয় নানা বিতর্ক।

রিয়েলিটি অনুষ্ঠানে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনার পর অনেকে দাবি করেন, নিজের প্রচারের জন্য ব্যক্তিগত জীবনকে সামনে এনেছেন আকাঙ্ক্ষা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তীব্র আক্রমণ করেন ওরহান অবত্রামণি ওরফে ওরি। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে আকাঙ্ক্ষা জানান, প্রচারের জন্য তিনি এমন কাজ কখনোই করবেন না। তাঁর ভাষ্য, ‘ওই অনুষ্ঠানে নিজের আসল সত্যিটা তুলে ধরাই ছিল মূল বিষয়। দীর্ঘদিন মনে চেপে রাখা গোপন কথাগুলো সেখানে প্রকাশ করেছি।’

আইনি প্রক্রিয়া প্রসঙ্গে আকাঙ্ক্ষা বলেন, ‘বিচ্ছেদের বিষয়টি আইনি পর্যায়ে রয়েছে। তাই বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো ইচ্ছে নেই। জীবনের সব ঘটনা সবার কাছে বারবার ব্যাখ্যা করতে হয় না।’ 

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে জনসমক্ষে নানা প্রশ্ন ও সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে। বিয়ের সময়েও আমাকে নানা কথা শুনতে হয়েছিল। বিচ্ছেদের কথা জানানোর পরেও সেই ধারা অব্যাহত রয়েছে। তবে কঠিন এই পরিস্থিতির গভীরতা কেবল ভুক্তভোগীরা সবচেয়ে ভালো বুঝতে পারেন।’

বিয়ের ১০ বছরের মাথায় ভাঙতে বসেছে তারকা জুটির সংসার। চলতি বছরের শুরুর দিকে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের শিরপা জেতেন অভিনেতা গৌরব খান্না। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর