শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

কারিনার মা হওয়ার গুঞ্জন, যা বললেন সাইফের বোন 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ০৪:৫২ পিএম

শেয়ার করুন:

কারিনার মা হওয়ার গুঞ্জন, যা বললেন সাইফের বোন 

বড় ছেলে তৈমুর আলী খানের বয়স নয়। ছোট ছেলে জেহর সাড়ে পাঁচ। এবার কারিনা কাপুর ও সাইফ আলী খানের আসতে চলেছে তৃতীয় সন্তান! গুঞ্জন ছড়িয়েছে বলিউডে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনবে উঠে এসেছে এ তথ্য।

গতকাল শুক্রবার দুপুরে গুঞ্জন মাথাচাড়া দেয়। সে সময় জিম থেকে বের হচ্ছিলেন কারিনা। পরনে ছিল কালো টিশার্ট-ট্র্যাকপ্যান্ট, চোখে রোদচশমা। হাতে প্রোটিন শেকের বোতল। আঁটসাঁট পশাক ভেদ করে উঁকি দিচ্ছিল উদোর। যা দেখে প্রশ্ন উঁকি দিয়েছে, ফের মা হতে চলেছেন কারিনা? এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিও।

ওই ভিডিওতে আরও দেখা যায়, ছবি শিকারিরা কারিনাকে ফ্রেমবন্দি করছেন দেখেই টনক নড়ে দেহরক্ষীদের। তারা ছাতা দিয়ে ঢেকে ফেলেন তাকে। কিন্তু গুঞ্জন ঢাকা পড়ছে না কিছুতেই। এ অবস্থায় মুখ খুলেছেন সাইফ আলী খানের বোন সাবা আলী খান। 

কারিনার জিম যাওয়ার ছবি ভাগ করে সাবা লেখেন, “কিছু বিষয় ব্যক্তিগতই রাখা উচিত। ছবি তোলার অ্যাঙ্গেলটা হয়তো খারাপ ছিল। কিংবা বেবোর (কারিনা কাপুর) সাজপোশাক হয়তো ঠিকঠাক ছিল না! সবাই এত তাড়াতাড়ি কেন চরম সিদ্ধান্তে পৌঁছে যায়? বিমানবন্দর থেকে বেরোনোর সময়ও বেবোকে দারুণ স্টাইলিশ ও ছিপছিপে দেখাচ্ছিল, আর আজ জিম থেকে বেরোনোর সময়ও তাই! ব্যস, এটুকুই!” 

সাইফের ওপর হামলার নেপথ্যে কারিনা!

পাশপাশি চুপ করে নেই কারিনাও। তার টিম থেকে এরইমধ্যে দেওয়া হয়েছে এক বিবৃতি। জানানো হয়েছে, খবরটি ভুয়া। কারিনা মোটেই অন্তঃসত্ত্বা নন। অ্যাঙ্গেলের কারণে হয়তো বেবি বাম্প মনে হচ্ছে। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর